Health Cox

Health Cox "স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তথ্যবহুল পেজ।
পরিচালনায়: নাহার মেডিকেল হল,
মহেশখালী, কক্সবাজার।"
(1)

🍒 ছোট্ট অসাবধানতা, কেড়ে নিতে পারে শিশুর প্রাণ!ছোট শিশুদের খালি পেটে বা অতিরিক্ত লিচু খেতে দেবেন না।সচেতন থাকুন, নিরাপদ র...
22/05/2026

🍒 ছোট্ট অসাবধানতা, কেড়ে নিতে পারে শিশুর প্রাণ!

ছোট শিশুদের খালি পেটে বা অতিরিক্ত লিচু খেতে দেবেন না।
সচেতন থাকুন, নিরাপদ রাখুন আপনার সন্তানকে। ❤️


#নাহার_মেডিকেল_হল
#শিশু_স্বাস্থ্য
#সচেতনতা
#লিচু_সতর্কতা




বাবা হিসেবে দাবি একটাই —রামিসার সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার চাই।একটি নিরাপদ সমাজ গড়তে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে স...
21/05/2026

বাবা হিসেবে দাবি একটাই —

রামিসার সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার চাই।
একটি নিরাপদ সমাজ গড়তে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
ন্যায়বিচার হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।


#ন্যায়বিচার_চাই

#নাহার_মেডিকেল_হল

🌡️ এই তীব্র গরমে হিটস্ট্রোক হতে পারে!অপ্রয়োজনে রোদে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।প্রচুর পানি পান করুন, হালকা খাবার খান এব...
20/05/2026

🌡️ এই তীব্র গরমে হিটস্ট্রোক হতে পারে!

অপ্রয়োজনে রোদে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।
প্রচুর পানি পান করুন, হালকা খাবার খান এবং শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন।
সচেতন থাকুন, সুস্থ থাকুন। ☀️💧

#গরমে_সতর্কতা
#মহেশখালী #স্বাস্থ্য_সচেতনতা

সন্তানকে সিজনাল অপরিপক্ক ফল খাওয়ানো কেন ক্ষতিকর?অনেক সময় বাজারে মৌসুম শুরুর আগেই কাঁচা বা অপরিপক্ক ফল কেমিক্যাল ব্যবহা...
18/05/2026

সন্তানকে সিজনাল অপরিপক্ক ফল খাওয়ানো কেন ক্ষতিকর?

অনেক সময় বাজারে মৌসুম শুরুর আগেই কাঁচা বা অপরিপক্ক ফল কেমিক্যাল ব্যবহার করে দ্রুত পাকানো হয়। এসব ফল শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই অভিভাবকদের সচেতন হওয়া খুব জরুরি।

শিশুদের যেসব সমস্যা হতে পারে
পেট ব্যথা বা ডায়রিয়া
বমি বমি ভাব
অ্যালার্জি বা চুলকানি
হজমের সমস্যা
ক্ষুধামন্দা
দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতির ঝুঁকি
যেভাবে বুঝবেন ফল অপরিপক্ক বা কেমিক্যালে পাকানো
বাইরে বেশি চকচকে কিন্তু ভেতরে কাঁচা
ফলের রং অস্বাভাবিক উজ্জ্বল
স্বাদ কম বা গন্ধ অস্বাভাবিক
খুব দ্রুত নরম হয়ে যায়
সন্তানের জন্য করণীয়

✔️ মৌসুম অনুযায়ী প্রাকৃতিকভাবে পাকা ফল দিন
✔️ ফল ভালোভাবে ধুয়ে খাওয়ান
✔️ কাটা ফল দীর্ঘ সময় বাইরে রাখবেন না
✔️ শিশুদের জন্য তাজা ও নিরাপদ খাবার বেছে নিন
সচেতন থাকুন, সন্তানকে সুস্থ রাখুন।

— Nahar Medical Hall / Health Cox

12/05/2026

এক বছরের আগে আপনার সন্তানকে কোন ধরনের কৃমির ওষুধ নয...

09/05/2026

দেশে হামের বিস্তার যতই বাড়ছে
কিছু মা - বাবার বাচ্চাদের ঠিকা দেওয়ার ক্ষেত্রে অনীহাও দেখা যাচ্ছে!
আপনার এলাকায় এরকম মনোভাবের লোক আছে কিনা?

ভিটামিনের এ এর অভাবে স্মৃতিশক্তি কমে যায়!আপনি কি প্রায়ই জিনিস ভুলে যাচ্ছেন? মনোযোগ ধরে রাখতে পারছেন না? কাজে মন বসছে না?...
06/05/2026

ভিটামিনের এ এর অভাবে স্মৃতিশক্তি কমে যায়!

আপনি কি প্রায়ই জিনিস ভুলে যাচ্ছেন? মনোযোগ ধরে রাখতে পারছেন না? কাজে মন বসছে না?
এর অন্যতম কারণ হতে পারে ভিটামিনের অভাব (বিশেষ করে ভিটামিন B12, B6, D, E ইত্যাদি)।
সঠিক ভিটামিন গ্রহণে স্মৃতিশক্তি ভালো রাখা সম্ভব।
স্বাস্থ্য সচেতনতা বাড়ুক, স্মৃতিশক্তি শক্তিশালী হোক।

💊 প্রয়োজনে পরামর্শ নিন।
নাহার মেডিকেল হল
আপনার বিশ্বস্ত ফার্মেসী
Health Cox - স্বাস্থ্যের সঠিক তথ্য আপনার জন্য।

#ভিটামিনেরঅভাব #স্মৃতিশক্তি #মেমরি #ভিটামিনB12 #স্বাস্থ্যসচেতনতা #নাহারমেডিকেলহল #চট্টগ্রাম #স্বাস্থ্যটিপস

24/04/2026

☀️
গরমে সুস্থ থাকুন!

এই তাপদাহের দিনে আমাদের শরীরের যত্ন নিতে কিছু বিষয়ে খেয়াল রাখুন। প্রচুর জলপান করুন, প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। তাজা ফলমূল এবং সবজি খান, যেমন তরমুজ, শসা এবং টমেটো, যা আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।

এছাড়া, বাইরের কাজ করার সময় ছাতা বা হ্যাট ব্যবহার করুন এবং দুপুরে বাইরে বেরোনোর সময় এড়িয়ে চলুন।

সুস্থ থাকুন, সতেজ থাকুন!

👉 আমাদের ফেসবুক পেজ: **Health Cox** | **Nahaar Medical Hall**

এই তীব্র গরমে সাধারণ রোগ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন! 🌡️গরমে যেসব রোগ বেশি হয়:পানিশূন্যতা (Dehydration) ও হিট ...
18/04/2026

এই তীব্র গরমে সাধারণ রোগ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন! 🌡️

গরমে যেসব রোগ বেশি হয়:
পানিশূন্যতা (Dehydration) ও হিট স্ট্রোক
ডায়রিয়া, আমাশয় ও পেটের সমস্যা
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)
চর্মরোগ (ঘামাচি, ফাঙ্গাস), চোখের সংক্রমণ
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ

প্রতিরোধের সহজ উপায়:
✅ প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। লেবুর শরবত, ডাবের পানি, তরমুজ খান — শরীর হাইড্রেটেড রাখবে।
✅ বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত রোদে বের হবেন না। বাইরে গেলে ছাতা, টুপি ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।
✅ খাবার ঢেকে রাখুন, বিশুদ্ধ পানি পান করুন। রাস্তার খাবার এড়িয়ে চলুন।
✅ ঘাম হলে তাড়াতাড়ি গোসল করুন, শরীর শুকনো রাখুন। হাত ধোয়ার অভ্যাস করুন।
✅ মশারি ব্যবহার করুন, জমা পানি ফেলে দিন — ডেঙ্গু প্রতিরোধে।
✅ শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন।
গরমে হালকা খাবার খান, বিশ্রাম নিন এবং সুস্থ থাকুন!
যেকোনো সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।



"বৈশাখের এই তীব্র গরমে ছোটদের হাম থেকে বাঁচাতে সবাই সতর্ক থাকুন ও প্রয়োজনীয় যত্ন নিন। 🌞🛡️"আপনার স্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্...
17/04/2026

"বৈশাখের এই তীব্র গরমে ছোটদের হাম থেকে বাঁচাতে সবাই সতর্ক থাকুন ও প্রয়োজনীয় যত্ন নিন। 🌞🛡️"

আপনার স্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী
নাহার মেডিকেল হল
Health Cox

আপনার সন্তানকে হামের টিকা দিতে আর কোনো অবহেলা নয়।হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ও বিপজ্জনক রোগ। সময়মতো টিকা দিন, আপনার সন্তানক...
14/04/2026

আপনার সন্তানকে হামের টিকা দিতে আর কোনো অবহেলা নয়।
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ও বিপজ্জনক রোগ। সময়মতো টিকা দিন, আপনার সন্তানকে সুরক্ষিত রাখুন।

📍 নাহার মেডিকেল হল
✅ Health Cox – স্বাস্থ্য

Address

Cox's Bazar
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Health Cox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share