21/06/2026
গত পোস্টে কলিক বেবি নিয়ে লিখেছিলাম, বলেছিলাম যে এটা জ্বিনের কারণেই হয়। কলিক ছাড়াও অনেক অসুস্থতা এবং অস্বাভাবিকতা আছে বাচ্চাদের ক্ষেত্রে যা জ্বিন-বদ্বনজরের কারণে হয় যেমন, বাচ্চার অতিরিক্ত দুষ্টুমি, অস্থিরতা, অহেতুক জেদ, রাতে না ঘুমানো ইত্যাদি। এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, কিভাবে বুঝবো কোনো শিশু আক্রান্ত কিনা? কমেন্টে লিংক দেয়া আছে।
এবার শিশুদের জন্য সহজ রুক্বইয়াহ গাইডলাইন দেয়া হচ্ছে, যা ফলো করলে শিশুদের জন্য উপকার বয়ে আনবে।
১, বরই পাতার গোসল। ৭ টি বরই পাতা বেটে এক বালতি পানির সাথে মিশিয়ে দরুদ, সিহরের আয়াত (surah baqarah:102, surah yunus:77, 81, surah twa-ha:69, surah a'raaf:120, surah Al qamar:2, ikhlas, falaq, Nas) পড়ে থুথু ছিটা সহ ফু দিয়ে সেই পানি দিয়ে গোসল করবে।
সব সময় গোসলের আগে নিয়ত করে নিবে যেন এর মাধ্যমে সকল জ্বিনের আছর, জ্বিনের বদ্বনজর, য্যাদূ, গিট সব কিছু ধংষ হয়ে যায়। গোসলটি ৭ দিন/১৫ দিন করবে এবং শরীরে পানি গড়িয়ে পড়ার সময় শরীরে ভালোমত ঘষে দিবেন। তিলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে, অশুদ্ধ হলে কাজ হবে না।
২, নিচের আয়াত এবং দু'আসমূহ বাচ্চাকে কোলে নিয়ে বা পাশে রেখে ১৫-২০ মিনিট অনবরত তিলাওয়াত করবেন উচ্চস্বরে, পড়ার ফাঁকে ফাঁকে বাচ্চার শরীরে হালকা থূ/থু ছিটাসহ ফুঁক দিবেন। বাচ্চা যখন কান্না করতে থাকে তখন পড়লেও উপকার পাবে :
surah fatiha,
surah baqarah:102,
Ayatul kursi,
Last two verses of surah al baqarah,
Surah an nisa: 54,
surah yunus:77, 81,
surah twa-ha:69,
surah a'raaf:120,
surah saffat: 1-10,
ikhlas, falaq, Nas
بِسْمِ الله أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ، بِسمِ اللهِ أُرقِيكَ
" আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে ঝাড়ছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ছি। "
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْ /طَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ "
(শাইত্বান শব্দের মাঝে স্পেস দেয়া হয়েছে নাহয়ে লিখার রীচ ডাউন করে দেয়)
“আমি তোমার জন্য আল্লাহ্র পূর্ণাঙ্গ কালেমাসমূহের মাধ্যমে প্রত্যেক শাইত্বান ও বিশাক্ত প্রাণী হতে এবং সকল প্রকার বদ্বনজর হতে মুক্তি চাইছি”
৩, প্রত্যেক সকাল সন্ধার মাসনুন দু'আ পড়ে পড়ে বাচ্চার শরীরে থুথু দিবেন।
৪, উপরের আয়াত এবং দু'আ গুলো পড়ে ৫০০এমএল/১ লিটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে থূ/থু দিয়ে রাখবেন। প্রতিদিন সকালে গোসলের পর এবং ঘুমের আগে শরীরে মাসাজ করাবেন।
৫, একই ভাবে আয়াত এবং দু'আ পড়ে পানিতে ফু দিয়ে রাখতে পারেন। বাচ্চা যখন কান্না করবে তখন পানি ছিটাতে পারেন। অথবা পড়া অলিভ অয়েল আর হালকা পড়া পানি হাতের তালুতে নিয়ে বাচ্চার শরীরে মাসাজ করতে পারেন।
৬, বৃষ্টি হলে বৃষ্টির পানি সংগ্রহ করে পরিশুদ্ধ করে বাচ্চাকে গোসল দেয়া।
৭, কমেন্টে একটি রুক্বইয়াহ লিংক দেয়া হয়েছে। যারা তিলাওয়াত একেবারেই পারেন না তারা অডিও টি লাউডস্পীকারে দিয়ে শিশুর ঘুমের সময় বা কান্নার সময় তার একটু দূরে রেখে দিন। কান্নারত অবস্থায় অডিও চলবে, বাচ্চাকে তখন কোলে নিয়ে রাখবেন অন্য কথাবার্তা বলবেন না, যেন অডিও বাচ্চার কানে সরাসরি পৌছতে পারে।
উপরের গাইডলাইন সঠিক ভাবে ধৈর্য ধরে অনুসরণ করতে পারলে ইন শা আল্লাহ আপনার বাচ্চার প্রচন্ড এবং অস্বাভাবিক কান্না অচিরেই থেমে যাবে বিইজনিল্লাহ। সর্বোপরি শিশুদের কোনো ছবি ভিডিও আত্মীয়স্মজনকে দেয়া থেকে বিরত থাকবেন, সোশ্যাল মিডিয়াতে তো দেয়াই যাবে না। বাচ্চার কোনো ভালো গুণ দেখলে বা শুনলে "আল্লাহুম্মা বারিক লাহু" (ছেলে হলে), আল্লাহুম্মা বারিক লাহা (মেয়ে হলে) বলবেন, এবং এসব বিষয়ে মানুষদের বলা থেকে বিরত থাকবেন।