Brain Gym Bangladesh

Brain Gym Bangladesh We provide dental care, therapy services, and special care education on an outdoor basis for children with neurodevelopmental disorders…

19/08/2026

As a Hanen-Certified Speech-Language Therapist, আমি parents-দের practical coaching ও guidance-এর মাধ্যমে সাহায্য করি—যাতে তারা শিশুর communication cues বুঝতে পারেন এবং everyday play, interaction ও daily routines-এর মাধ্যমে শিশুর language & communication skills আরও effectively develop করতে পারেন।

মো: আব্দুর রহমান
ক্লিনিকাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট
চিফ কনসালট্যান্ট, ব্রেইন জিম বাংলাদেশ

বাড়ী- ৫৩১, রোড-১২, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭
মোবাইল- 01765435551

19/08/2026
“বাসায় দামি Therapy Equipment নেই? …………. দুশ্চিন্তার কিছু নেই.!”শিশুদের নিয়ে ১৪+ বছর ধরে কাজ করতে গিয়ে একটি বিষয় বারবার ...
10/08/2026

“বাসায় দামি Therapy Equipment নেই?
…………. দুশ্চিন্তার কিছু নেই.!”

শিশুদের নিয়ে ১৪+ বছর ধরে কাজ করতে গিয়ে একটি বিষয় বারবার আমার চোখে পড়েছে।

অনেক শিশুর Parents তাঁদের সন্তানের জন্য সর্বোচ্চটা করতে চান, এটাই স্বাভাবিক। তাই therapy centre-এ কোনো নতুন equipment দেখলে, social media-তে কোনো therapeutic tool দেখলে কিংবা বিদেশের কোনো therapy centre-এ গিয়ে বিশেষ কোনো instrument দেখলে অনেক সময় মনে করেন—

“এটা যদি আমার সন্তানের জন্যও কিনে দিতে পারি, তাহলে হয়তো তার therapy আরও ভালো হবে।”

কেউ কেউ আবার উল্টোভাবে চিন্তা করেন—

“আমি এত দামি equipment কিনতে পারছি না। তাহলে কি আমার সন্তান ভালো therapy থেকে বঞ্চিত হচ্ছে?”

এই জায়গাটিতেই আমার মনে হয় আমাদের একটু থামা এবং বিষয়টি নতুন করে বোঝা প্রয়োজন।

Speech & Language Therapy-এর effectiveness মূলত equipment-এর সংখ্যা, দাম বা আধুনিকতার ওপর নির্ভর করে না।

একজন Therapist-এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই শিশুটিকে বোঝা, তার communication profile assess করা, functional goals নির্ধারণ করা এবং সেই অনুযায়ী evidence-informed intervention পরিকল্পনা করা।

Equipment সেখানে একটি supporting tool যা থেরাপি-এর মূল বিষয় নয়।

একটি শিশুর জন্য কোনো বিশেষ AAC device অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। অন্য একটি শিশুর জন্য visual support গুরুত্বপূর্ণ হতে পারে। আবার অন্য কোনো শিশুর ক্ষেত্রে একটি সাধারণ বল, বই, পুতুল বা দৈনন্দিন জীবনের কোনো বস্তু দিয়েই অত্যন্ত কার্যকর language intervention করা সম্ভব।

তাই কোনো equipment দেখেই প্রশ্ন হওয়া উচিত নয়— “এটা কত দামি?”

বরং প্রশ্ন হওয়া উচিত— “আমার সন্তানের জন্য এটি কেন প্রয়োজন?”

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়: “আপনার বাসা”

অনেক সময় Parents বিভিন্ন centre-এ যে equipment দেখেন, সেটিই বাসায় কিনে ফেলেন।

বিদেশে গিয়ে কোনো therapy centre-এ একটি বিশেষ instrument দেখলেন—সেটিও কিনে ফেললেন।

কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি— !
“একটি equipment একটি নির্দিষ্ট শিশুর জন্য প্রয়োজনীয় হতে পারে, কিন্তু একই equipment আপনার সন্তানের জন্য প্রয়োজনীয় নাও হতে পারে।”

কারণ প্রতিটি শিশুর developmental profile, communication ability, sensory needs এবং therapeutic goals আলাদা।

তাই শুধু দেখে বা শুনে equipment কেনার আগে আপনার সন্তানের therapist-এর সঙ্গে আলোচনা করুন।

আর যদি কোনো দামি equipment কেনার সামর্থ্য আপনার না থাকে, তাহলে নিজেকে কখনোই ছোট মনে করবেন না।

আপনার সন্তানের ভালো therapy হওয়ার জন্য আপনার ঘরে একটি অত্যাধুনিক therapy room থাকা বাধ্যতামূলক নয়।

আপনার ঘরের বল, বই, খেলনা, কাপ, চামচ, খাবারের সময়, খেলার সময়, পরিবারের সঙ্গে কথোপকথন—সবকিছুই communication development-এর opportunity হতে পারে।

কারণ শিশুর জীবনের সবচেয়ে বড় learning environment হলো তার natural environment, যা তার নিজের পরিবার ও ঘর।

আমার Parents-দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা-

গত ১৪+ বছর শিশুদের নিয়ে clinical practice করতে গিয়ে আমি একটি বিষয় খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে শিখেছি—

“ভালো therapy মানেই বেশি equipment নয়।”

ভালো therapy মানে— সঠিক assessment, সঠিক goal, সঠিক clinical strategy, meaningful interaction, এবং পরিবারের সবার সক্রিয় অংশগ্রহণ।

Equipment আমাদের সাহায্য করতে পারে.!

“কিন্তু equipment কখনো clinical expertise, meaningful human interaction এবং parental involvement-এর বিকল্প হতে পারে না।”

তাই আপনার সন্তানকে নিয়ে কোনো therapy centre-এ যাওয়ার সময় শুধু equipment দেখবেন না।

দেখুন— আপনার সন্তানকে কতটা বোঝা হচ্ছে। তার communication-এর প্রয়োজন কতটা গুরুত্ব পাচ্ছে। এবং therapy-এর leaning গুলো তার বাস্তব জীবনে কতটা কাজে লাগছে।

শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য শুধু শিশুকে কিছু শব্দ বলা শেখানো নয়, বরং তাকে এমনভাবে communicate করতে সাহায্য করা, যাতে সে তার প্রয়োজন, অনুভূতি, পছন্দ, চিন্তা ও ইচ্ছা প্রকাশ করতে পারে এবং জীবনে আরও স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে।
🥰🇧🇩

মো: আব্দুর রহমান
ক্লিনিকাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট
চিফ কনসালট্যান্ট, ব্রেইন জিম বাংলাদেশ

Occupational Therapy helps children with special needs develop independence, functional skills, sensory regulation, and ...
10/08/2026

Occupational Therapy helps children with special needs develop independence, functional skills, sensory regulation, and confidence to participate meaningfully in everyday life. 🥰

09/08/2026

🗣️ স্পিচ থেরাপি শুধু কথা বলানো নয়—একটি শিশুর পৃথিবীর সঙ্গে সংযোগ তৈরি করার পথ..!

08/08/2026

বিশেষ শিক্ষাবিদ (Special Educator)- এর অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন।
Asma Akter
Bachelor of Education (Hons.) in Special & Inclusive Education from PISER, BUP.
Master of Education (M.Ed.) in Special Education from University of Dhaka.
Special Educator, Brain Gym Bangladesh.

📞 For Appointment: 01765435551

04/08/2026

একটি শিশু যখন তার বয়স অনুযায়ী কথা বলা, ভাষা বোঝা, নিজের চাহিদা প্রকাশ করা বা অন্যের সঙ্গে যোগাযোগ করতে সমস্যার সম্মুখীন হয়, তখন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 🥰

🦷 বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দাঁতের যত্ন 🥰বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মুখ ও...
03/08/2026

🦷 বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দাঁতের যত্ন 🥰

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মুখ ও দাঁতের সুস্বাস্থ্য। সংবেদনশীলতা (Sensory Sensitivity), দৈনন্দিন রুটিনের প্রতি নির্ভরশীলতা, মুখ বা দাঁতে স্পর্শে অস্বস্তি, দাঁত ব্রাশ করতে অনীহা কিংবা নির্দিষ্ট ধরনের যেমন বিশেষ করে মিষ্টি বা আঠালো খাবারের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণে অনেক শিশুর জন্য নিয়মিত মুখ ও দাঁতের পরিচর্যা করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

এর ফলে দাঁতের ওপর প্লাক জমা, দাঁতের ক্ষয় (Dental Caries), মাড়ির প্রদাহ (Gingivitis), মুখের দুর্গন্ধ এবং দাঁত ঘষার অভ্যাস (Bruxism)-এর মতো সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা দিতে পারে। অনেক সময় শিশুরা দাঁতের ব্যথা বা অস্বস্তি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না। তাই আচরণগত পরিবর্তন, খাওয়ার অনীহা, অতিরিক্ত বিরক্তি বা ঘুমের সমস্যার পেছনেও মুখ ও দাঁতের সমস্যা একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। নিয়মিত দন্ত পরিচর্যা ও সময়মতো দন্তচিকিৎসকের পরামর্শ এসব সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যেসব বিষয় খেয়াল রাখবেন:
🔹 দাঁত ব্রাশ করতে অনীহা বা অতিরিক্ত সংবেদনশীলতা।
🔹 মিষ্টি, আঠালো বা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের প্রতি অতিরিক্ত আগ্রহ।
🔹 দাঁত ঘষার অভ্যাস (Bruxism), যা দাঁতের ক্ষয় ও চোয়ালের অস্বস্তির কারণ হতে পারে।
🔹 মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, মুখের দুর্গন্ধ বা দাঁতে কালো দাগের মতো লক্ষণ।
🔹 দাঁতের ব্যথা বা অস্বস্তি ভাষায় প্রকাশ করতে না পারায় আচরণগত পরিবর্তন বা খাওয়ার অনীহা দেখা দিতে পারে।

করণীয়:
✔ প্রতিদিন সকাল ও রাতে অন্তত দুইবার সঠিক নিয়মে দাঁত ব্রাশ করান।
✔ শিশুর বয়স অনুযায়ী ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন।
✔ অতিরিক্ত মিষ্টি, চকলেট, বিস্কুট, জুস ও কোমল পানীয় সীমিত রাখুন।
✔ প্রতিবার খাবারের পর পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।
✔ ভিজ্যুয়াল সিডিউল, মডেলিং, টাইমার অথবা Positive Reinforcement ব্যবহার করে দাঁত ব্রাশকে আনন্দদায়ক ও নিয়মিত অভ্যাসে পরিণত করুন।
✔ দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা বা দাঁত ঘষার অভ্যাস দীর্ঘদিন থাকলে দেরি না করে একজন নিবন্ধিত দন্তচিকিৎসকের পরামর্শ নিন।
✔ কোনো সমস্যা না থাকলেও প্রতি ৬ মাস অন্তর নিয়মিত ডেন্টাল চেক-আপ করান।

মনে রাখবেন:
প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুই সুস্থ ও সুন্দর হাসির অধিকারী। সঠিক পরিচর্যা, পরিবারের সচেতন অংশগ্রহণ এবং নিয়মিত দন্তচিকিৎসার মাধ্যমে তাদের মুখ ও দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। একটি সুস্থ মুখগহ্বর শুধু সুন্দর হাসিই উপহার দেয় না, বরং শিশুর পুষ্টি, যোগাযোগ, আত্মবিশ্বাস এবং সামগ্রিক জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🦷 সুস্থ মুখগহ্বর, সুস্থ বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ।🥰

ডা. উম্মে জামিলা হোসেন (মুনমুন)
ডেন্টাল সার্জন ও পরিচালক
ব্রেইন জিম বাংলাদেশ

Happy Birthday Nasif 🎉🤲🏻🎁💖
02/08/2026

Happy Birthday Nasif 🎉🤲🏻🎁💖

Address

House/531, Road/12, Baitul Aman Housing Society, Adabor/12
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801765435551

Alerts

Be the first to know and let us send you an email when Brain Gym Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Brain Gym Bangladesh:

Shortcuts

Share