All Homoeo Info

Directions Website Contact the practice

All Homoeo Info Homeopathic Latest Information, Analysis, Education, Health, Medical, Islam, Jobs, Entertainment, ICT, Travel, Sports etc informative Bengali page.

We are help for homeopathic medicine information and medical term solution.

দিনাজপুরে কঠোর নিরাপত্তায় DHMS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতদিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কঠোর নিরাপত্তা ও প্র...
30/10/2026

দিনাজপুরে কঠোর নিরাপত্তায় DHMS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তদারকির মধ্য দিয়ে ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS) ভর্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) কলেজ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান। এ ছাড়া কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত ছিলেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন দিনাজপুরের জেলা প্রশাসক ও কলেজের সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনডিসি এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেন।

পরে তিনি কলেজের হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর), ডেন্টাল ইউনিট, ছাত্রাবাসসহ বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়।

DHMS পরীক্ষার্থীদের মাঝে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির পক্ষ থেকে পানি বিতরণডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যা...
30/10/2026

DHMS পরীক্ষার্থীদের মাঝে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির পক্ষ থেকে পানি বিতরণ

ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS) ভর্তি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS)।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ পরীক্ষা কেন্দ্রে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

সংগঠনের মহাসচিব ডা. সৈয়দ আহমেদ গিসুদারাজ ও সমাজকল্যাণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।

ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্সের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্...
29/10/2026

ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্সের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে ৪ বছর ৬ মাস মেয়াদি এ কোর্সে ভর্তির লক্ষ্যে পরীক্ষায় অংশ নেবেন আবেদনকারী শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষায় নকল প্রতিরোধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হওয়া, প্রবেশপত্র সঙ্গে রাখা এবং পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অফিসে ঢুকে পরিচালককে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানের সদস্যপদ স্থগিত করেছে ড্যাব।রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টি...
28/10/2026

অফিসে ঢুকে পরিচালককে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানের সদস্যপদ স্থগিত করেছে ড্যাব।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল।

চিঠিতে উল্লেখ করা হয়, বুধবার সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে যথাযথ জবাব দেয়ার জন্য ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠকে বসা অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ ৮-৯ জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন এবং তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন।

BHDS থেকে বহিষ্কারে ইয়াকুব আলী সরকারের তীব্র প্রতিবাদ। সংগঠনের দাবি- পদত্যাগ করলেও তিনি ছিলেন স্থায়ী সদস্য।বাংলাদেশ হোমি...
27/10/2026

BHDS থেকে বহিষ্কারে ইয়াকুব আলী সরকারের তীব্র প্রতিবাদ। সংগঠনের দাবি- পদত্যাগ করলেও তিনি ছিলেন স্থায়ী সদস্য।

বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির (BHDS) চার স্থায়ী সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বহিষ্কারের তালিকায় নিজের নাম দেখে তীব্র অসন্তোষ ও নিন্দা জানিয়েছেন ডা. ইয়াকুব আলী সরকার। তাঁর দাবি, আহ্বায়ক হিসেবে ঘোষিত হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেছিলেন। এরপরও তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সর্বশেষ বক্তব্যে ডা. ইয়াকুব আলী সরকার বলেন, ‘যেখানে আমি নেই! আমার নামে বহিষ্কার লেখা! আমি অসন্তুষ্ট, বিরক্ত ও এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ২৫ সেপ্টেম্বর তাঁকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয় এবং ২৬ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য জানার আহ্বানও জানিয়েছেন তিনি।

তবে কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট সূত্রের দাবি, আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেও ডা. ইয়াকুব আলী সরকার BHDS-এর স্থায়ী সদস্য হিসেবে যুক্ত ছিলেন। সূত্রটির অভিযোগ, স্থায়ী সদস্যদের গ্রুপে যুক্ত থেকে তিনি সংগঠনের ভেতরে পৃথক বলয় তৈরির চেষ্টা করেন। তাঁর অনুসারীদের মাধ্যমে অপপ্রচার ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে। আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের প্রভাবিত করতে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করেন বলে দাবি সূত্রটির।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পরবর্তী সময়ে গ্রুপিং ও বিভাজন সৃষ্টির অভিযোগ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছালে কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্ট চারজনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তবে এসব অভিযোগের বিস্তারিত প্রমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত সোমবার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় ডা. ইয়াকুব আলী সরকারসহ চার স্থায়ী সদস্যকে তাঁদের সব পদ-পদবিসহ স্থায়ী সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে অন্য বহিষ্কৃতরা হলেন ডা. সোহেল রানা, ডা. মো. জোহা মীর ও ডা. মো. আবুল হাসেম।

ডা. ইয়াকুব আলী সরকার প্রকাশ্যে প্রতিবাদ জানালেও বাকি তিন সদস্যের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

শুরুতেই বড় ধাক্কা খেলো BHDS, একযোগে বহিষ্কার ৪ স্থায়ী সদস্য। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির অভিযোগ। ব...
27/10/2026

শুরুতেই বড় ধাক্কা খেলো BHDS, একযোগে বহিষ্কার ৪ স্থায়ী সদস্য। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির অভিযোগ।

বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS) এর চারজন স্থায়ী সদস্যকে সংগঠনের সব পদ-পদবিসহ স্থায়ী সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, সংগঠনবিরোধী প্রচারণা এবং সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির অভিযোগে গত সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত চারজন হলেন ডা. ইয়াকুব আলী সরকার (সাভার, ঢাকা), ডা. সোহেল রানা (গাজীপুর), ডা. মো. জোহা মীর (ঢাকা) ও ডা. মো. আবুল হাসেম (ঢাকা)।

কেন্দ্রীয় কমিটির একাধিক সূত্রের দাবি করেছেন, সংগঠনের কার্যক্রমের শুরু থেকেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক কাঠামোর বাইরে পৃথক বলয় বা সংগঠনের ভেতরেই আরেকটি বিকল্প সংগঠন গড়ে তোলার পরিকল্পনা, সংগঠনবিরোধী প্রচারণা এবং সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির অভিযোগ উঠে আসছিল।

সূত্রগুলোর ভাষ্য, এসব অভিযোগের বিষয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা BHDS-এর কোনো পদ-পদবি, পরিচয় কিংবা প্রতিনিধিত্বমূলক দাবি করতে পারবেন না। এ ছাড়া সংগঠনের সদস্যদের তাঁদের সঙ্গে BHDS-এর নামে কোনো অননুমোদিত সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক লেনদেনে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও প্রাতিষ্ঠানিক মর্যাদার পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থান গ্রহণ করবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য, আপস কিংবা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না বলেও সতর্ক করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে সংশ্লিষ্ট চার সদস্যের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে BHDS-এর কেন্দ্রীয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁদের মোবাইল নম্বর বা ই-মেইল ঠিকানা উল্লেখ না থাকায় বিজ্ঞপ্তির সূত্র ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

কেন্দ্রীয় কমিটির পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. আবু সালেহ।

ওয়েবসাইটে প্রকাশ ১৬ অক্টোবর, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ২৫ অক্টোবর! সবার কাছে তথ্য পৌঁছানোর দায়িত্ব কার?হোমিওপ্যাথিক ...
25/10/2026

ওয়েবসাইটে প্রকাশ ১৬ অক্টোবর, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ২৫ অক্টোবর! সবার কাছে তথ্য পৌঁছানোর দায়িত্ব কার?

হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত ভবিষ্যৎ, নিবন্ধন ও অধিকারসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। কিন্তু সেই আলোচনা সবার কাছে পৌঁছানোর সময় ও প্রচারপদ্ধতি নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সামনে আসতে কেন এতটা সময় লাগল, এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসক মহলে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘হোমিওপ্যাথিক চিকিৎসক নিবন্ধন বিধিমালা, ২০২৬’-এর খসড়ার ওপর লিখিত মতামত প্রদানের জন্য ১৫ দিন সময় চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সংযুক্তি হিসেবে উল্লেখ রয়েছে ৯ পৃষ্ঠার বিধিমালার খসড়া।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদটি ২৫ অক্টোবর কাউন্সিলের ফেসবুক পেজ এবং রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলমের ফেসবুক প্রোফাইলে সামনে আসে। ফলে প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও আগে প্রচার করা হলে কি বেশি চিকিৎসকের মতামত পাওয়ার সুযোগ তৈরি হতো না?

▪️প্রচারের সময় কি চিকিৎসকদের ঘড়ি ধরেই চলতে হবে?
বর্তমান সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বড় একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য পান। সবাই যে প্রতিদিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরীক্ষা করেন, এমনটি ধরে নেওয়ারও সুযোগ নেই।

এ বাস্তবতায় পেশাগত ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট একটি নীতিমালার খসড়া শুধু ওয়েবসাইটে প্রকাশ করাই কি যথেষ্ট? নাকি সংশ্লিষ্ট সব চিকিৎসকের কাছে তথ্য পৌঁছানো নিশ্চিত করতে আরও কার্যকর প্রচারব্যবস্থা থাকা প্রয়োজন?

ব্যঙ্গ করে কেউ কেউ হয়তো বলতেই পারেন, নীতিমালা তৈরি হয়েছে চিকিৎসকদের জন্য, কিন্তু নীতিমালার খবর জানতে চিকিৎসকদেরই কেন এত দৌড়ঝাঁপ করতে হবে?

▪️পাঁচ দিন বাকি থাকতে ‘আলোচনার দরজা’ কতটা খোলা?
একজন সাবেক অধ্যক্ষের বক্তব্যেও নীতিমালাটি নিয়ে সতর্কতার সঙ্গে পর্যালোচনার প্রয়োজনীয়তা উঠে এসেছে। তাঁর আশঙ্কা, মন্ত্রণালয় এই আইনের আওতায় কোনো বিষয় অনুমোদন করাতে চাইছে। তবে এ বক্তব্যের সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান—খসড়ার প্রতিটি ধারা মনোযোগ দিয়ে পড়ুন। প্রয়োজনে আইনজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের মতামত নিন। কারণ, আজকের একটি অসতর্ক সিদ্ধান্ত ভবিষ্যতে চিকিৎসকদের নিবন্ধন, পেশাগত অধিকার ও হোমিওপ্যাথির বিকাশে প্রভাব ফেলতে পারে।

তবে প্রশ্ন থেকেই যায়, গুরুত্বপূর্ণ একটি নীতিমালার বিষয়ে চিকিৎসকদের মতামত চাওয়ার ক্ষেত্রে প্রচারের সময় ও পদ্ধতি আরও কার্যকর করা কি সম্ভব ছিল না?

হোমিওপ্যাথিক চিকিৎসক নিবন্ধন বিধিমালা ২০২৬ এর খসড়া কপির উপর মতামত প্রেরণ প্রসঙ্গে।
25/10/2026

হোমিওপ্যাথিক চিকিৎসক নিবন্ধন বিধিমালা ২০২৬ এর খসড়া কপির উপর মতামত প্রেরণ প্রসঙ্গে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির উদ্যোগে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি || পরিবেশের ভারসাম্...
21/10/2026

বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির উদ্যোগে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি || পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS)-এর গাজীপুর জেলা শাখা।

বুধবার (২১ অক্টোবর) সকালে গাজীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত আলহাজ্ব আইন উদ্দিন সরকার আলিম মাদ্রাসা, স্থানীয় কয়েকটি মসজিদের আঙিনাসহ চৌরাস্তা এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. লোকমান মোহাম্মদ মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ডা. আলতাব হোসেন, ডা. সোহেল রানা, ডা. আব্দুল লতিফ, ডা. তবিবর রহমান, ডা. জাহিদ ও ডা. আশিকুর রহমানসহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আলহাজ্ব আইন উদ্দিন সরকার আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আশরাফুল আলমসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের স্থায়ী সদস্য, শিক্ষক, চিকিৎসক এবং সার্বিক সহযোগিতায় যুক্ত সকলের প্রতি বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের এই সম্মিলিত উদ্যোগকে সফল করেছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি ঘোষিত দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। ১১ অক্টোবর শুরু হওয়া দেশব্যাপী এ কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সুস্থ রাখব পরিবেশ’। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের এ উদ্যোগ দেশব্যাপী আরও বিস্তৃত হোক। এই প্রত্যাশা।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

তাঁরা আরও জানান, পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশবান্ধব সমাজ গঠন ও সবুজায়নের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের সম্...
21/10/2026

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের সম্ভাব্য অপব্যবহার রোধে চাঁদপুর জেলার সব হোমিওপ্যাথিক পাইকারি দোকান দুই দিন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সমিতি।

সমিতির সভাপতি ডা. মো. আতাহার আলী ও সাধারণ সম্পাদক ডা. শেখ মো. মহসীন এক বার্তায় জেলার সংশ্লিষ্ট হোমিওপ্যাথিক পাইকারি ব্যবসায়ীদের প্রতি এ অনুরোধ জানান।

বার্তায় বলা হয়, শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সহনশীলতার মধ্য দিয়ে উদ্‌যাপনের লক্ষ্যে সরকার দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত রেকটিফাইড স্পিরিট ও ইথাইল অ্যালকোহলের সম্ভাব্য অপব্যবহার প্রতিরোধে আগামী ২০ ও ২১ অক্টোবর, মঙ্গলবার ও বুধবার, চাঁদপুর জেলার সব হোমিওপ্যাথিক পাইকারি দোকান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

সমিতির নেতারা এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when All Homoeo Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to All Homoeo Info:

Shortcuts

Share