Sunnah Cure

Call Directions Website Contact the practice

Sunnah Cure Ruqyah | Consultancy | Hijama
Mental Health Support
Cure According to the Sunnah.

(1)

পূজা চলাকালীন সময়ে সতর্কতা!ভয়ংকর অক্টোবরপূজা চলাকালীন সময়ে দেখা যায় যে অনেকের সমস্যা বেড়ে যায়। শুধু যে পূজার সময়-...
06/10/2026

পূজা চলাকালীন সময়ে সতর্কতা!
ভয়ংকর অক্টোবর

পূজা চলাকালীন সময়ে দেখা যায় যে অনেকের সমস্যা বেড়ে যায়। শুধু যে পূজার সময়-ই সমস্যা বেড়ে যায় এরকম নয়, এছাড়াও বিভিন্ন সময়ে দেখা যায় রোগীদের সমস্যা বেড়ে যায়। যেমন অমাবস্যা, পূর্ণিমা, শনিবার ও মঙ্গলবার ইত্যাদি। ১৮ সেপ্টেম্বরে ২০২৪ ইং বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ছিল, এসময় এক বোনের অবস্থা দেখুন—
আসসালামু আলাইকুম
কালকে চন্দ্রগ্রহণ ছিলো
দুপুরে হঠাৎ খুব অস্থিরতা বেড়ে যায় শ্বাসকষ্ট শুরু হয় আর খুব চিতকার দিয়ে কান্না আসে আর দৌড়ে বাহিরে চলে যেতে ইচ্ছা করছে
আজকে সন্ধ্যার পর শরীর একেবারে অসার হয়ে আসে একেবারে বিছানায় নিস্তেজ হয়ে যাই আর চিক্কার দিয়ে কান্না আসছে আর দৌড়ে বাহিরে চলে যেতে ইচ্ছা করছে। পরপর 2দিন এরকম হলো।

সামনে আসছে হিন্দুদের দূর্গা পূজা। আশ্বিন মাসে ১০ দিন ধরে চলে এই পূজা উৎসব। ২ অক্টোবর ২০২৪ থেকে মহালয়া দিয়ে শুরু হবে দূর্গা পূজা। শেষ হবে ১৩ অক্টোবর। একই মাসে ১৬ তারিখ আছে লক্ষ্মী পূজা এবং ৩১ অক্টোবর হিন্দুদের অন্যতম কালীপূজা। এ যেন ভয়ংকর অক্টোবর। মুফাসসিরগণ বলেন, হিন্দু ধর্মীয় দেবতা ও মূর্তির রূপ, গঠন ও বিবরণ অনুযায়ী বুঝা যায় এরা জিন ছিলো।

গতবছর দুর্গাপূজায় অনেক ভাই-বোনদের সমস্যা বৃদ্ধি পেয়েছিল। অনেক বোন অসুস্থতায় দিশেহারা হয়ে গিয়েছিল, সহ্য করতে না পেরে তারা কাতরাচ্ছিলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক হয়ে গিয়েছিল ভয়ংকর শত্রুর মতো, সন্তানকে নিয়ে অনেক মা ছিলেন পেরেশান। পেজ-হোয়াটসঅ্যাপে একেরপর এক ম্যাসেজ আসছিল। ওই তিক্ততার রেশ এখনো বয়ে চলছেন কত ভাই-বোন।

জাদুকরদের বিশ্বাস যে, নির্দিষ্ট দিনে বা বিশেষ বিশেষ সময়, মূহুর্তে ও দিনক্ষণের গুরুত্ব রয়েছে। যাদুকররা সাধারণত পূজা, দিন, সময়, তারকা, অমাবস্যা,পূর্নিমা ও বিভিন্ন বিষয় কেন্দ্র করে যাদু করে থাকে। এর মধ্যে কিছু তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

জাদু করতে হলে জ্বীনের সাহায্য নিতে হয়। কেউ সরাসরি ইবলিসের ইবাদাত করে، কেউ তার সহকর্মী, ইফরীত, মারিদ এবং সর্দার তথা গডফাদার টাইপের জ্বীনদের ইবাদাত বা পূজা করে, কেউ ইবলিসের ইবাদাত করলেও তার সহকর্মী ও অন্যান্য জ্বীনদের পূজা করার মাধ্যমেও সাহায্য নেয় জাদু করার জন্য। তাদের পূজা করে বা তাদের জন্য ভোগ ও বলি দিয়ে জাদুকরেরা জাদু করে।

ছোট বা কম শক্তিশালী জ্বীনরাও বড় শয়তানদের পূজা করে এবং তাদের কাছে সাহায্য কামনা করে। রুকইয়াহ'র অভিজ্ঞতায় দেখেছি প্রায় জ্বীনই অন্য শয়তান এবং ইবলিসের কাছে সাহায্য চায়। একবার জ্বীনের এক পেশেন্টকে রুকইয়াহ করার সময় দুপুরের দিকে জ্বীন পূর্ব দিকে সিজদা দিচ্ছিল এবং আসরের পরে পশ্চিম দিকে ফিরে সিজদা দিচ্ছিল।

এর মানে হচ্ছে হাদিসে আছে যে, সকালে সূর্যোদয়ের সময় পূর্ব দিকে শয়তান সূর্যের উপস্থিত হয় আর সন্ধ্যার পর পশ্চিম দিকে, যেন শয়তান পূজারীদের ইবাদত গ্রহণ করতে পারে। আর সাহায্য গ্রহণের জন্যই দুপুরের পূর্বে মূহূর্তে পূর্ব দিকে আর আসরের পর পশ্চিম দিকে সিজদা দিচ্ছিল। এখন চিন্তা করুন জ্বীন জাদু কতটা ভয়ংকর।

জাদুকররা মনে করে তাদের দেবতা নির্দিষ্ট দিনে আগমন করে, প্রার্থনা কবুল করে, চাহিদা পূরণ করে, কল্যাণ দান করে এবং খুশি হয়। ইত্যাদি। মনে করে যে, "পূজার দিনে তার দেবতাকে খুশি করা গেলে আগামী বছর এই সময় পর্যন্ত কল্যাণ ও শুভ বহাল থাকবে।"

দূর্গাপূজা, লক্ষ্মীপূজা ও কালীপূজা হিন্দুদের পাশাপাশি জাদুকরদের নিকটেও অনেক গুরুত্বপূর্ণ। এজন্য জাদুকররা হিন্দুদের পূজার সময়ে জ্বীন শয়তানদের অনেক বেশি পূজা করে এবং প্রচুর পরিমাণে জাদু নবায়ন করে। ফলে জ্বীন শয়তানরা অনেক বেশি সমস্যা করে। আর আর যত নিকৃষ্ট পাপকাজ এবং যত বেশি পূজা করা যায় জাদু ততই শক্তিশালী হয় এবং জটিলতা ও তততই বৃদ্ধি পায়।

এজন্যই দেখা যায়, হিন্দুদের পূজার সময়টায় রোগীদের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। পূর্বে যারা রোগী ছিলো, সুস্থ হয়েছে তারা আবারও অসুস্থ হয়ে যায়। তাই এ সময় গুলোতে অনেক বেশি সতর্কতা অবলম্বন জরুরি।

জাদু নবায়ন থেকে বাঁচতে ও পূজার সময় একজন মুমিনের করণীয় সম্পর্কে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো:

১/ অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করুন। সম্ভব হলে প্রতিদিন বা মাঝেমধ্যে দুই রাকাত নফল আদায় করুন।

২/ হেফাজতের দৈনন্দিন মাসনুন আমল গুরুত্বের সাথে করবেন। অতিরিক্ত আয়াত ও দোয়াগুলো পড়তে পারলে আরো ভালো হবে।

৩/ মাগরিবের আগেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিন। যেন আজানের পর টয়লেটে যেতে না হয়।

৪/ মাগরিবের আগে প্রস্তুতি নিয়ে এসময় দোয়া করতে পারেন। এসময় দোয়া কবুল হয়।

৫/ আজানের সাথে সাথেই বা পূর্বে বিসমিল্লাহ দরজা জানালা বন্ধ করে দিন। কারণ এ সময় শয়তানরা বের হয়। প্রয়োজনে ২০-২৫ মিনিট পর খুলে দিতে পারবেন।

৬/ এ সময় বাচ্চাদের বাইরে বের হতে দিবেন না। কিছুদিন আগে একটা বাচ্চা রোগী নিয়ে তার পরিবার। মাগরিবের সময় একা বের হয়েছিল। হঠাৎ দেখে একটা মেয়ে, একটু দেখে নাই। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে।

৭/ হেফাজতের মাসনুন আমল গুলো নিজেরা করার পর বাচ্চাদের গায়েও ফুঁ দিয়ে দিবেন প্রতিদিন।

৮/ অন্য সময়ের তুলনায় রুকইয়াহ বাড়িয়ে দিন। রাতে ঘুমানোর সময় কানের কাছে রুকইয়াহ ছেড়ে/প্লে করে রাখুন।

৯/ সমস্যা বাড়ছে বা জাদু নবায়ন হয়েছে অনুভব করলে টানা ৩/৭/১৪ দিন অবস্থাভেদে জাদু নষ্টের গোসল করবেন। সাথে জাদুর রুকইয়াহ করবেন বা এর অডিও শুনবেন।

১০/ কখনও সমস্যা বেশি মনে হলে তখন-ই রুকইয়াহ করুন। সময় না থাকলে অন্তত সূরা ফালাক ও সূরা ইউনুস এর ৮১ নং আয়াতটি কয়েকবার তিলাওয়াত করুন।

১১/ এসময় স্বপ্নে প্রসাদ বা বিভিন্ন জিনিস খেতে দেখলে নিম্নোক্ত কাজগুলো করবেন–

ক) কিছু কালোজিরা নিবেন এতে "সুরা ইয়াসিন- ৯ এবং সুরা সাবা, ৪৭-৪৮ নাম্বার আয়াত" সাতবার করে পাঠ করে ফুঁ দিবেন এবং ঘুমানো আগে এক চিমটি কালোজিরা খেয়ে নিবেন।

খ) অলিভ অয়েলে ফুঁ দিয়ে লিপজলের মতো ঠোঁটে ব্যবহার করবেন ঘুমের সময়।

গ) আর সুরা ইয়াসিন এর ৯ নাম্বার আয়াতটা কয়েকবার পাঠ করবেন।

১২/ পূজা মণ্ডপের সামনে দিয়ে যাওয়ার সময় আল্লাহ তায়ালার কাছে আশ্রয় প্রার্থনা করবেন।

১৩/ পূজা মণ্ডপে গমন বা তাদের ঈশ্বরের জন্য বানানো খাবার গ্রহণ করবেন না। এটা হারাম।

শেষ পরামর্শ হচ্ছে–
এই সময় সমস্যা বৃদ্ধি পেলে বা জাদু নবায়ন হয়ে মনে করলে, স্বপ্নে প্রসাদ খেতে দেখলে, সিঁদুর, গরু বা মূর্তি দেখলে অথবা জিন জাদুর অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত রুকইয়াহ শুরু করুন এবং সম্ভব হলে রাকির কাছে সরাসরি রুকইয়াহ করুন।

সুন্নাহ কিউর
এপয়েন্টমেন্ট বুক করতে বা যেকোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার—
01895222554
01715-212298

05/10/2026

আজ রাত 9 টায় টেলিগ্রামে ফ্রি অনলাইন রুকইয়াহ সেশন শুরু হবে ইনশাআল্লাহ

04/10/2026

গুরুত্বপূর্ণ পোস্ট

04/10/2026

অনেকেই ভাবছেন পূজার ছুটিতে আমাদের রুকইয়াহ সেন্টার বন্ধ থাকবে নাকি খোলা থাকবে।
জি এসময় আমাদের সেন্টার খোলা থাকবে। ইনশাআল্লাহ।

04/10/2026

যতবড় গোনাহ এবং নাপাকী দিয়ে করবে জাদু ততই শক্তিশালী হয়

03/10/2026

বিভিন্ন গ্রুপ থেকে পরামর্শ ও সাজেশন নিয়ে প্রায় ৭-৮ বছর ধরে সেলফ রুকইয়াহ করছেন, অবশেষে আজকে সরাসরি রুকইয়াহ করে গিয়েছেন পেশেন্ট।
সরাসরি এবং সেলফ রুকইয়াহ দুটোই সমানভাবে প্রযোজ্য।

03/10/2026

অক্টোবরে জাদু নবায়ন থেকে অগ্রিম সুরক্ষা হিসেবে আগামী সোমবার অনলাইন ফ্রি রুকইয়াহ সেশন পরিচালনা হবে ইনশাআল্লাহ।
টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন
লিংক কমেন্টে👇

বিপর্যস্ত ক্যারিয়ার থেকে উঠে আসার গল্পএকজনের ব্যবসা বন্ধ হয়ে গেল।স্বামীর চাকরি চলে গেল।সন্তানের পড়াশোনা থেমে যেতে বসল...
03/10/2026

বিপর্যস্ত ক্যারিয়ার থেকে উঠে আসার গল্প

একজনের ব্যবসা বন্ধ হয়ে গেল।
স্বামীর চাকরি চলে গেল।
সন্তানের পড়াশোনা থেমে যেতে বসলো।
পরিবারের মানুষের মধ্যে সম্পর্ক খারাপ হতে লাগল।
এর সঙ্গে একের পর এক শারীরিক ও মানসিক অসুস্থতা।
মনে হচ্ছিল, পরিবারটির জীবনের প্রতিটি দরজা যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে।

একসময় যে পরিবারটি নিজেদের মতো করে ভালোই চলছিল, ধীরে ধীরে তাদের জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়।

কয়েকমাস আগে মিরপুর শেওড়াপাড়া থেকে এক বোন রুকইয়াহর জন্য Sunnah Cure-এ অ্যাপয়েন্টমেন্ট নেন। শিডিউল অনুযায়ী তিনি সময়মতো সেন্টারে উপস্থিত হন। কিন্তু তিনি একা আসেননি—সঙ্গে নিয়ে এসেছিলেন তাঁর স্বামী ও একমাত্র ছেলেকেও। কারণ সমস্যাটি তখন আর শুধু তাঁর নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পরিবারের প্রায় প্রতিটি সদস্যই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

প্রথমে উনাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে শুনি এবং প্রত্যেকের উপসর্গ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করি।

এই বোনের হোমমেড খাবারের ব্যবসা ছিল। পাশাপাশি কাপড়ের ব্যবসাও করতেন। নিজের পরিশ্রমে দুটি ব্যবসাই পরিচালনা করছিলেন। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে— দুটো ব্যবসাই প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কোনো রকমে সামান্য সেলও হচ্ছিল না। মাঝেমধ্যে হঠাৎ দুয়েকটা অর্ডার আসতো।

শুধু তাঁর ব্যবসাই নয়, একই সময়ে তাঁর স্বামীরও চাকরি চলে যায়। দীর্ঘ প্রায় ৮–৯ মাস নতুন চাকরির জন্য চেষ্টা করেও কাঙ্ক্ষিত চাকরি হচ্ছিল না।

একদিকে ব্যবসা নেই, অন্যদিকে চাকরি নেই—
পরিবারের আর্থিক পরিস্থিতির ওপর তৈরি হয় প্রচণ্ড চাপ।

কিন্তু সমস্যার এখানেই শেষ ছিল না।

তাঁদের একমাত্র ছেলের পড়াশোনাতেও ধীরে ধীরে সমস্যা শুরু হয়। পড়তে বসতে পারছিল না, পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছিল না। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল। স্বাভাবিক পড়াশোনা ও দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে শুরু করে।

তারও ছোটখাটো একটি ব্যবসা ছিল—সেটিও নষ্ট হয়ে যায়।

এর পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যেও তৈরি হতে থাকে অস্বাভাবিক দূরত্ব।

কারও সঙ্গে কারও বনিবনা হচ্ছিল না।
ছোটখাটো বিষয়েও ঝামেলা ও অশান্তি তৈরি হচ্ছিল। ছেলে মা'কে সহ্য করতে পারছিল না, মা'কে দেখলেই কিংবা তার কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যেতো। এমনকি কখনো কখনো ঘরের জিনিসপত্রও ভাঙচুর করতো।

পারিবারিক সম্পর্কগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল।

এর সঙ্গে তিনজনেরই বারবার শারীরিক ও মানসিক অসুস্থতা লেগেই থাকত। কখনো একজন অসুস্থ, কখনো আরেকজন। একটি সমস্যা কিছুটা সামলে উঠতে না উঠতেই আরেকটি সমস্যা সামনে এসে দাঁড়াত।

এমনকি নামাজ ও ইবাদতের প্রতিও অনাগ্রহ ও অমনোযোগিতা তৈরি হতে থাকে। পাঁচ ওয়াক্ত সালাত রেগুলার পড়তে না পারা, নামাজের প্রতি অনীহা, নামাজ ও ইবাদতে প্রশান্তি না পাওয়া, যিকির-আযকারে মন না বসা—এ ধরনের সমস্যাও দেখা দেয়।

সবকিছু মিলিয়ে পরিবারটির কাছে পরিস্থিতি এমন মনে হচ্ছিল যেন— একসঙ্গে জীবনের অনেকগুলো দিকই ভেঙে পড়ছে। সবদিক থেকেই পৃথিবীটা যেন তাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে।

এরপর শুরু হয় রুকইয়াহ
সবার বিস্তারিত সমস্যা শুনে সেই অনুযায়ী রুকইয়াহ শুরু করা হয়। রুকইয়াহ চলাকালীন তাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। পেশেন্টের নিজের ইচ্ছা ছাড়াই আওয়াজ করে কান্না আসছিল এবং চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। সেলফ রুকইয়াহ করার সময়ও কান্না আসছিল। হাজবেন্ডের তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়নি। ছেলেরও অনবরত কান্না আসছিল, চোখ দিয়ে পানি পড়ছিল এবং শরীরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল।

“রোগীদের বিস্তারিত ইতিহাস, দীর্ঘদিনের বিভিন্ন উপসর্গ এবং রুকইয়াহ চলাকালীন প্রকাশিত প্রতিক্রিয়াগুলো একত্রে বিবেচনা করে স্পষ্টই বোঝা যায় যে উনারা রিজিক ও ক্যারিয়ারে বাধা, পরিবারিক অশান্তি , মনোমালিন্য এবং সম্পর্কের ভাঙন সৃষ্টি করার উদ্দেশ্যে করা জাদু এবং জ্বীন দ্বারা আক্রান্ত ছিলেন। কেউ হিংসা বশত এবং শত্রুতার জেরে তাদেরকে এই জাদু করেছে।

এরপর তাঁদের পরিস্থিতি বিস্তারিত বুঝিয়ে বলা হয় এবং প্রত্যেকের জন্য প্রয়োজনীয় করণীয়, Self-Ruqyah Guideline, আমল, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

তারপর শুরু হলো পরিবর্তন…
আলহামদুলিল্লাহ!

প্রথম সেশন রুকইয়াহ করে যাওয়ার পরদিন থেকেই তাঁরা কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করেন। সফলতা আসতে শুরু করে এবং উন্নতি বুঝতে পারেন। একদিন পর থেকেই উনার হোমমেড খাবারের ব্যাবসার সেল বেড়ে যায়। কিছুদিন পর উনি জানান যে, “ভাই, এখন তো সবসময় ব্যস্ত থাকি! কাজের চাপে সময়ই পাইনা। একা সামলাতে না পেরে আরও কয়েকজনকে চাকরিতে নিয়েছি।”

যে ব্যবসায় কোনো রকম সেল হচ্ছিল না, সেই ব্যবসাতেই আবার ব্যস্ততা শুরু হয়ে যায়।
আলহামদুলিল্লাহ।

উনার ছেলেরও পড়াশোনায় উন্নতি হতে থাকে। আগের তুলনায় পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল এবং স্বাভাবিক পড়াশোনায় ফিরে আসতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তাঁর স্বামীরও একটি ভালো চাকরি হয়ে যায়।
আলহামদুলিল্লাহ।

ধীরে ধীরে সকলেই শারীরিক মানসিক অন্যান্য সমস্যাগুলো থেকেও সুস্থতা লাভ করেন। পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্কও স্বাভাবিক হয়ে যায়।

যে পরিবারে কিছুদিন আগেও অশান্তি, দূরত্ব ও মনোমালিন্য লেগেই থাকত—আবার সেখানে স্বাভাবিকতা ও প্রশান্তি ফিরে আসে।

পরিপূর্ণ সুস্থতার উদ্দেশ্যে পরবর্তীতে তাঁরা আরও দুই সেশন রুকইয়াহ করেন।

আলহামদুলিল্লাহ, বর্তমানে তাঁরা সবদিক থেকেই ভালো আছেন এবং আগের তুলনায় অনেক বেশি প্রশান্তিতে আছেন।

আল্লাহ তাআলা এই পরিবারকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।
তাঁদের রিজিকে বরকত দিন, ব্যবসা ও কর্মজীবনে কল্যাণ দান করুন, তাঁদের সন্তানকে নেক, সুস্থ ও সফল করুন, পারিবারিক জীবনে ভালোবাসা ও শান্তি ফিরিয়ে দিন এবং সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত করুন।
আল্লাহ তাঁদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করুন এবং তাঁদের জন্য কল্যাণের দরজাগুলো খুলে দিন।
আমীন, ইয়া রব্বাল আলামীন। 🤲

আপনার জীবনেও যদি রিজিক, ক্যারিয়ার, ব্যবসা, পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে একের পর এক অস্বাভাবিক সমস্যা দেখা দিতে থাকে, তাহলে বিষয়টিকে অবহেলা না করে বিস্তারিতভাবে assessment ও ডায়াগনোসিস করুন।

কারণ সমস্যার পেছনে সঠিক কারণ জানা এবং সে অনুযায়ী সঠিক দিকনির্দেশনা পাওয়া গুরুত্বপূর্ণ।

আপনার বা আপনার পরিবারের কারও এমন সমস্যা থাকলে Sunnah Cure-এ রুকইয়াহর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।
+8801895222554

Sunnah Cure
শরিয়াহসম্মত রুকইয়াহ ও ইসলামিক হিলিং
সুন্নাহের পরশে সুস্থ জীবন

03/10/2026

এই অক্টোবরে আপনারা আমাদের থেকে কি আশা করেন? আপনাদের জন্য আমরা কি করতে পারি?

02/10/2026

নামাজে অনীহা, পড়বো পড়বো করেও সময় চলে যাওয়া বদনজর ও জ্বীনের আছরে আক্রান্ত হওয়ার লক্ষণ।

Address

House-8, 9 , Road-7, Block/M, Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sunnah Cure:

Shortcuts

Share

Nearby clinics