NutriCare

Directions

NutriCare || Nutrition &.

Diet Consultant ||

🟢 Online appointment - inbox this page

🪪 Chamber - Nutrilearnbd

Nutritionist Fahmida -
🕙 Sun,Mon&Tuesday: 10 am - 1 pm

Nutritionist Ruksana -
🕙 Sun,Mon&Tuesday: 5 pm - 7pm

☎️ Call for appointments: 01339652056

20/10/2026
12/10/2026

# # কিডনির সমস্যা বুঝবেন কীভাবে? কখন পরীক্ষা করাবেন?

পা ফুলছে, প্রস্রাবে ফেনা হচ্ছে বা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না
এসব কিডনির সমস্যার লক্ষণ হতে পারে..
তবে মনে রাখবেন, কিডনির সমস্যা থাকলেও শুরুতে অনেক সময় কোনো লক্ষণ দেখা যায় না।

⚠️ কোন পরিবর্তনগুলো খেয়াল করবেন ? কিডনি ঠিকমতো কাজ না করলে কী হতে পারে?

- পা, গোড়ালি বা চোখের চারপাশ ফুলে যাওয়া। এতে শরীরে পানি জমে ফোলাভাব ও শ্বাসকষ্ট হতে পারে।

- প্রস্রাবে রক্ত দেখা, পরিমাণ কমে যাওয়া বা রাতে বারবার প্রস্রাব হওয়া।

- প্রস্রাবে বারবার অতিরিক্ত ফেনা দেখা—কখনো এটি প্রোটিন বের হওয়ার লক্ষণ হতে পারে।

- বর্জ্য জমে ক্ষুধামন্দা, বমি বমি ভাব ও দুর্বলতা দেখা দিতে পারে।

- রক্তস্বল্পতা হতে পারে এবং দীর্ঘমেয়াদে হাড়ের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে।

- রক্তচাপ বেড়ে যাওয়া ও নিয়ন্ত্রণে না থাকা। এতে হাইপারটেনশন ও হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়তে পারে।

# # কখন পরীক্ষা করাবেন?

লক্ষণ থাকুক বা না থাকুক আপনার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আগে কিডনির সমস্যা বা পরিবারে বংশগত কিডনি রোগের ইতিহাস থাকে তবে চিকিৎসকের পরামর্শে কিডনি পরীক্ষা করান।

গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হলো—

- Serum Creatinine , eGFR
- Urine ACR

শুধু Creatinine স্বাভাবিক হলেই কিডনি পুরোপুরি সুস্থ - এমন বলা যায় না। প্রয়োজন অনুযায়ী অন্যান্য বায়োকেমিক্যাল টেস্ট মূল্যায়ন করতে হয়।

প্রস্রাব একেবারে বন্ধ হয়ে গেলে বা তীব্র শ্বাসকষ্ট হলে জরুরি চিকিৎসা নিন।

📌 পোস্টটি পরিবারের সঙ্গে শেয়ার করুন কিডনি সচেতনতা সবার জন্য জরুরি।


শুধু ডায়েট নয়, Exercise-ও গুরুত্বপূর্ণঅনেক সময় ওজন বেশি হলে বা হাঁটুতে ব্যথা থাকলে exercise শুরু করা কঠিন হয়ে যায়। এই ক্...
24/09/2026

শুধু ডায়েট নয়, Exercise-ও গুরুত্বপূর্ণ

অনেক সময় ওজন বেশি হলে বা হাঁটুতে ব্যথা থাকলে exercise শুরু করা কঠিন হয়ে যায়। এই ক্লায়েন্টের ক্ষেত্রেও শুরুতে হাঁটুর ব্যথার কারণে exercise করা সম্ভব হয়নি। তাই প্রথমে তিনি শুধু diet follow করেন।

পরে হাঁটুর ব্যথা কিছুটা কমে গেলে, diet এর পাশাপাশি তাঁকে basic ও low impact exercise করার পরামর্শ দিই—যেমন breathing, stretching ও mat exercise। পাশাপাশি তিনি Yoga-ও করেছেন।

আলহামদুলিল্লাহ, exercise শুরু করার পর তিনি নিজেই energy, mood এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করছেন। ❤️

✅ কেন Exercise এত গুরুত্বপূর্ণ?

Exercise শুধুমাত্র ওজন কমানোর জন্য নয়। নিয়মিত এবং নিজের সক্ষমতা অনুযায়ী physical activity—

✔️ শরীরকে active রাখতে সাহায্য করে
✔️ Muscle strength ও physical function বজায় রাখতে সহায়তা করে
✔️ দৈনন্দিন কাজ করার সক্ষমতা বাড়াতে পারে
✔️ দীর্ঘমেয়াদে healthy lifestyle গড়ে তুলতে সাহায্য করে
✔️ Mood ও overall well-being এর জন্যও উপকারী হতে পারে

তবে সবার জন্য একই ধরনের exercise উপযুক্ত নয়। বিশেষ করে obese যারা আছেন ও হাঁটু ব্যথা বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে নিজের সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে শুরু করাই গুরুত্বপূর্ণ।

Healthy lifestyle মানে শুধু diet নয়-সঠিক খাবারের পাশাপাশি নিয়মিত movement ও প্রয়োজন।

Fibroid (ফাইব্রয়েড) হলো জরায়ুর (uterus) পেশি ও ফাইব্রাস টিস্যু থেকে তৈরি হওয়া একটি সাধারণত non-cancerous বা benign গাঁ...
08/09/2026

Fibroid (ফাইব্রয়েড) হলো জরায়ুর (uterus) পেশি ও ফাইব্রাস টিস্যু থেকে তৈরি হওয়া একটি সাধারণত non-cancerous বা benign গাঁট। একে uterine fibroid / leiomyoma বলা হয়।

সহজভাবে বললে, এটি ক্যান্সার নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারে পরিণত হয় না। একটি বা একাধিক fibroid হতে পারে। যেকোনো আকারের হতে পারে। খুব ছোট থেকে অনেক বড় পর্যন্ত।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো উপসর্গই থাকে না।

🔹Fibroid কেন হয়?
Fibroid-এর সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে কয়েকটি বিষয় এর তৈরি ও বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। যেমন:

✅ Hormonal influence: Estrogen ও progesterone fibroid-এর growth-এ ভূমিকা রাখে। তাই reproductive age-এ বেশি দেখা যায় এবং menopause-এর পর সাধারণত fibroid ছোট হতে থাকে।
✅ Genetic factors: Fibroid-এর কোষে কিছু genetic change পাওয়া যায়।
✅ Family history: মা বা বোনের fibroid থাকলে নিজের হওয়ার ঝুঁকি বেশি।
✅ Obesity/অতিরিক্ত ওজন: ঝুঁকির সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে।
✅ কিছু metabolic ও growth-related factor-ও fibroid-এর বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

🔹 Fibroid-এর ধরন
অবস্থান অনুযায়ী প্রধানত ৩ ধরনের:
1. Intramural
জরায়ুর muscular wall-এর ভেতরে।
2. Submucosal
জরায়ুর cavity-এর দিকে বৃদ্ধি পায়। এটি heavy menstrual bleeding এবং fertility সমস্যার সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে।
3. Subserosal
জরায়ুর বাইরের দিকে বৃদ্ধি পায়। বড় হলে bladder বা bowel-এর ওপর চাপ দিতে পারে।

🔹কী কী সমস্যা হতে পারে?
✅ Fibroid-এর অবস্থান ও আকারের ওপর নির্ভর করে
- মাসিক বেশি বা দীর্ঘদিন হওয়া
- মাসিকের সময় বেশি ব্যথা
- তলপেটে চাপ/ভারী লাগা
- পেট কিছুটা ফুলে থাকা
- বারবার প্রস্রাবের চাপ
- সহবাসে ব্যথাসহ কিছু ক্ষেত্রে গর্ভধারণে সমস্যা।

🔹Treatment নির্ভর করে—
Fibroid-এর size
কতগুলো fibroid আছে
কোথায় আছে
কী ধরনের symptoms হচ্ছে
বয়স
ভবিষ্যতে pregnancy-এর পরিকল্পনা আছে কি না

🔹 Diagnosis কীভাবে হয়?
সাধারণত pelvic ultrasound দিয়ে fibroid-এর অবস্থান ও size দেখা যায়। প্রয়োজনে অন্য imaging test, যেমন MRI, করা হতে পারে।

🔹 Fibroid কি infertility করে?
সব fibroid infertility করে না।
অনেক নারী fibroid থাকা সত্ত্বেও স্বাভাবিকভাবে pregnant হন। তবে বিশেষ করে submucosal fibroid বা uterine cavity-কে পরিবর্তন করে এমন fibroid fertility বা pregnancy-তে সমস্যা করতে পারে।

🔹 Fibroid কি ক্যান্সারে পরিণত হয়?
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, Fibroid নিজে benign tumor এবং প্রায় কখনোই cancer-এ পরিণত হয় না।
তাই fibroid মানেই future-এ cancer হবে - এটা ভুল ধারণা।

🔹 Heavy bleeding হলে কী হতে পারে?
দীর্ঘদিন বা অতিরিক্ত menstrual bleeding হলে iron-deficiency anemia হতে পারে। ফলে দুর্বলতা, ক্লান্তি ইত্যাদি দেখা দিতে পারে।

পুষ্টিবিদ রোকসানা তনু
নিউট্রিশন এন্ড ডায়েট কনসালট্যান্ট।

কিছুদিন আগে এক ক্লায়েন্টের  আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখলাম "Tiny myoma in uterus" । এবং উনি ব্যাপারটা নিয়ে বেশ ভয়ে আছে...
01/09/2026

কিছুদিন আগে এক ক্লায়েন্টের আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখলাম
"Tiny myoma in uterus" । এবং উনি ব্যাপারটা নিয়ে বেশ ভয়ে আছেন। অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু এটি সবসময় ভয় পাওয়ার বিষয় নয়।

Myoma (Fibroid) কী?
Myoma বা ফাইব্রয়েড হলো জরায়ুর একটি অ-ক্যান্সারজাত (non-cancerous) টিউমার।
Tiny Myoma মানে হচ্ছে ছোট আকারের ফাইব্রয়েড —
✅ আকারে ১ সেমি বা এর কম
✅ অনেক সময় কোনো উপসর্গই থাকে না
✅ একাধিক হতে পারে, আবার একটিই থাকতে পারে

চিন্তার নেই যদি –
☑️ এটি ছোট হয়
☑️ কোনো উপসর্গ না থাকে
☑️ আপনার পিরিয়ড নিয়মিত থাকে
☑️ গর্ভধারণে সমস্যা না হয়
তবে কোনো সমস্যাই ফেলে রাখা উচিত না। দরকার সঠিক পরামর্শ।

কিছু লক্ষন অবশ্যই এড়িয়ে যাবেন না।
- ভারী পিরিয়ড
- তলপেটে চাপ বা ব্যথা
- প্রস্রাব বেশি হওয়া
- গর্ভধারণে সমস্যা
✅ এসব থাকলে গাইনোকলজিস্ট ও নিউট্রিশনিস্টের পরামর্শ নিন।

পুষ্টি ও হরমোন ব্যালান্স রাখতে খাবারের নজর দিতে হবে। যেমন:
✔️ আয়রন ও ফাইবার-যুক্ত খাবার
✔️ অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ফুড
⭕ প্রসেসড ফুড ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলা
⭕ স্ট্রেস কমানো এবং পর্যাপ্ত ঘুম

Nutritionist Ruksana Tonu
🔸 Personalized Diet | Hormone Support | Weight Management

বিস্তারিত জানতে অথবা হরমোন ব্যালান্স ও ওজন নিয়ন্ত্রণে ডায়েট প্ল্যান পেতে যোগাযোগ করুন। NutriCare

ফ্যাটি লিভার হলো লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার একটি অবস্থা। এটি শুধু অতিরিক্ত ওজন বা স্থূলতার সঙ্গে সম্পর্কিত নয়—স্বা...
27/08/2026

ফ্যাটি লিভার হলো লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার একটি অবস্থা। এটি শুধু অতিরিক্ত ওজন বা স্থূলতার সঙ্গে সম্পর্কিত নয়—স্বাভাবিক বা কম ওজনের ব্যক্তিদেরও ফ্যাটি লিভার হতে পারে। অতিরিক্ত ওজন থাকলে শরীরের মোট ওজনের প্রায় ৫–৭% ওজন কমাতে পারলে লিভারের চর্বি ও বিপাকীয় স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হতে পারে। তবে শুধু ওজন কমানোই লক্ষ্য নয়। প্রয়োজন ব্যক্তির শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অনুযায়ী দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর পরিবর্তন। ফ্যাটি লিভার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ হলো— সুষম ও পরিমিত খাদ্যাভ্যাস,প্রয়োজন অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ,নিয়মিত শারীরিক পরিশ্রম,অতিরিক্ত চিনি, মিষ্টি ও অস্বাস্থ্যকর প্রসেস খাবার কমানো, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন।
বিশ্বব্যাপী ও বাংলাদেশে ফ্যাটি লিভার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৩০-৩২% প্রাপ্তবয়স্ক মানুষ এই সমস্যায় ভুগছেন। দেশের মোট মৃত্যুর প্রায় ২.৮২% ঘটে লিভার বা যকৃতের নানা জটিল রোগের কারণে।
তবে স্বস্তির কথা হলো, ফ্যাটি লিভার সম্পূর্ণ নিরাময় যোগ্য। তাই আপনার ওজন বেশি, স্বাভাবিক বা কম—যে অবস্থাতেই থাকুন না কেন, ফ্যাটি লিভারের ক্ষেত্রে ব্যক্তিভিত্তিক স্বাস্থ্যকর খাদ্য পরিকল্পনা ও জীবনযাত্রার পরিবর্তন গুরুত্বপূর্ণ।
ফ্যাটি লিভার জয় করতে আজই আমাদের এপোয়েন্টমেন্ট বুক করুন। একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন।

✅ অ্যাপয়েন্টমেন্ট
সময়কাল: ৩০ দিন
আপনার শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী ১ মাসের ডায়েট প্ল্যান ও পুষ্টি পরামর্শ প্রদান করা হবে।
কনসালটেশন ফি: ৪০০ টাকা

Fatty liver is a condition in which excess fat accumulates in the liver. It is not only associated with excess weight or obesity; people of normal or low weight can have fatty liver too.
Where there is excess weight, losing around 5–7% of total body weight can help improve liver fat and metabolic health. But losing weight is not the only goal. What is needed is long-term healthy change suited to the person’s physical condition, food habits and lifestyle.

✔️ What matters in managing fatty liver :
- Balanced and moderate eating habits
- Weight control as required
- Regular physical activity
- Reducing excess sugar, sweets and unhealthy processed food
- Adequate sleep and healthy living

The number of people with fatty liver is rising quickly worldwide and in Bangladesh. According to the World Health Organization, around 30–32% of adults worldwide are affected. Around 2.82% of all deaths in the country are caused by various complex diseases of the liver.
The reassuring point is that fatty liver is fully curable. So whether your weight is high, normal or low, an individual healthy meal plan and lifestyle change matter in fatty liver.

✅ appointment :
Duration:30 days
A one-month diet plan and counselling, according to your condition.
Counselling fee: BDT 400

21/08/2026

আগামীকাল ২২ আগস্ট থেকে আপনার এলাকায় ফ্রি কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ১ বছর ও তদূর্ধ্ব সকলেই (গর্ভবতী মা ছাড়া) নির্ধারিত কেন্দ্রে টিকা নিন।

- সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী, দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মো...
18/08/2026

স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী, দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মোট রোগীর সংখ্যা ১ কোটি ৫০ লাখের বেশি ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, আক্রান্তদের একটি বড় অংশ প্রায় ৪৩ - ৫০% এর বেশি জানেই না যে তাদের শরীরে ডায়াবেটিস রয়েছে।
বাংলাদেশে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রায় ১ জনের ডায়াবেটিসে আক্রান্ত। এবং দেশে ১০ শতাংশ মানুষের মৃত্যু হয় এই ডায়াবেটিসে। বর্তমান ধারায় চলতে থাকলে ২০৪৫ সালে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা হবে ২ কোটি ২৩ লাখ। প্রাপ্তবয়স্ক ছাড়াও কম বয়সীদের মধ্যেও এখন টাইপ-২ ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের হার বাড়ছে। ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক পরিশ্রম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এটি শতভাগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তাই আমরা দিচ্ছি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং প্রি-ডায়াবেটিসের হার কমাতে ব্যক্তিভেদে উপযোগী এবং বিজ্ঞানভিত্তিক খাদ্য পরিকল্পনা।
আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আজই আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন! NutriCare

✅ অ্যাপয়েন্টমেন্ট
সময়কাল: ৩০ দিন
আপনার শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী ১ মাসের ডায়েট প্ল্যান ও পুষ্টি পরামর্শ প্রদান করা হবে।
৩০ দিন পর প্রয়োজন অনুযায়ী ফলো-আপ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
কনসালটেশন ফি: ৪০০ টাকা

The scale of diabetes in Bangladesh
Diabetes is a long-term condition in which the body cannot properly control blood sugar, and in Bangladesh the number of people affected is rising quickly, having already passed 1 crore 50 lakh according to various health research and a Prothom Alo report. According to the International Diabetes Federation, a large share of those affected (around 43–50% or more) do not know they have diabetes.
In Bangladesh roughly 1 in every 10 adults has diabetes, and 10 percent of deaths in the country are caused by it. On current trends, the number of people with diabetes in the country will reach 2 crore 23 lakh by 2045.

Diabetes can be kept under control
Beyond adults, rates of type 2 diabetes and pre-diabetes are now rising among younger people too. Diabetes may not be fully curable, but through the right eating habits, weight control, at least 30 minutes of physical activity a day and regular health checks, it can be kept fully under control.
So we provide individual, science-based meal planning to control diabetes, build healthy eating habits and reduce the rate of pre-diabetes.

✅ appointment :
Duration:30 days
A one-month diet plan and counselling, according to your condition.
After 30 days, book a follow-up as needed.
Counselling fee: BDT 400

উচ্চরক্তচাপ  নিয়ন্ত্রণের ৫ উপায়।১. লবণ কম খাওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরামর্শ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মান...
01/08/2026

উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের ৫ উপায়।

১. লবণ কম খাওয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরামর্শ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে মোট লবণ গ্রহণ ৫ গ্রামের কম হওয়া উচিত (প্রায় ১ চা-চামচ)। যাদের রেজিস্ট্যান্ট হাইপার টেনশন আছে তারা ৩ গ্রামের নিচে খাবেন। কাঁচা লবণও খাবেন না। কাঁচা লবনের বিকল্প হিসেবে অনেকে লবন ভেজে খায়। এভাবেও খাবেন না। হিডেন সল্ট থেকেও দূরে থাকতে হবে।

✅ হিডেন সল্ট কোনগুলো? হিডেন সল্ট (Hidden salt) বলতে বোঝায় এমন লবণ (সোডিয়াম), যা আমরা খাবারে আলাদা করে যোগ করি না, কিন্তু প্রক্রিয়াজাত (processed) বা প্যাকেটজাত খাবারে আগে থেকেই থাকে। অনেক সময় খাবারটি খুব বেশি নোনতা না লাগলেও তাতে উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম থাকতে পারে।
উদাহরণ: পাউরুটি,বিস্কুট,নুডলস,চিপস,সস (যেমন টমেটো সস, সয়াসস),প্রসেসড মাংস (সসেজ, নাগেট),চিজ,ক্যানজাত স্যুপ,ফাস্ট ফুড ইত্যাদি৷
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধু রান্নার লবণ কমালেই হবে না—হিডেন সল্ট থেকেও দূরে থাকতে হবে।

২. ওয়েট ম্যানেজমেন্ট করা।
গবেষণায় দেখা গেছে, প্রতি ১ কেজি ওজন কমলে সিস্টোলিক রক্তচাপ গড়ে প্রায় ১ mmHg কমতে পারে। অর্থাৎ, কারও ওজন যদি ৮০ কেজি হয় এবং তিনি ১০ কেজি ওজন কমাতে পারেন, তাহলে তার সিস্টোলিক রক্তচাপ গড়ে প্রায় ১০ mmHg পর্যন্ত কমতে পারে। ডায়াস্টোলিক রক্তচাপও সাধারণত কিছুটা কমে, তবে এর পরিমাণ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে।

৩. নিয়মিত ঘুমাতে হবে, স্ট্রেসনিয়ন্ত্রণ করতে হবে।
স্ট্রেস কমানোর জন্য যোগব্যায়াম, মেডিটেশন, নিয়মিত ব্যায়াম বা নিজের পছন্দের কোনো শখ (হবি) চর্চা করতে পারেন।
পর্যাপ্ত ও মানসম্মত ঘুম এবং কার্যকর স্ট্রেস ম্যানেজমেন্ট শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিনসহ স্ট্রেস-সম্পর্কিত হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর ফলে সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের অতিরিক্ত সক্রিয়তা কমে, হৃদস্পন্দন ও রক্তনালির সংকোচন হ্রাস পায়, যা দীর্ঘমেয়াদে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

৪. রেগুলার এক্সারসাইজ করা।
হাটা অথবা অথবা নিয়মিত যে এক্সারসাইজ ভালো লাগে সেগুলো করবেন। সাইক্লিং, ক্রিকেট, সুইমিং, ফুটবল, জুম্বা, ব্যাডমিন্টন ইত্যাদি। পছন্দের যেকোনো কিছু দিয়ে রেগুলার একটিভি রাখবেন।

৫. তামাক ও অ্যালকোহল কমানো।
তামাক, অ্যালকোহল রক্তচাপ বাড়ায়। এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিডনি ও হার্টের সমস্যা তৈরি করে।

খুব সহজ করে সহজ কিছু পয়েন্ট তুলে ধরেছি। যা দৈনন্দিন জীবনে একটু সচেতন থাকলে মেনে চলা সম্ভব। উচ্চ রক্তচাপ অবশ্যই এড়িয়ে চলার মত বিষয় নয়। সচেতন থাকতে হবে আমাদের।


প্রায়ই হেপাটাইটিস নিয়ে অনেক কথা শোনা যায়। হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির কথাও শুনে থাকি। আবার হেপাটাইটিস ভ্যাক্সিন দেয়া হয়...
30/07/2026

প্রায়ই হেপাটাইটিস নিয়ে অনেক কথা শোনা যায়। হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির কথাও শুনে থাকি। আবার হেপাটাইটিস ভ্যাক্সিন দেয়া হয় এটাও দেখে থাকি।
28 July - World Hepatitis Day. তাই হেপাটাইটিস নিয়ে সাধারণ কিছু ধারণা দেই।

হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ বা inflammation। যা প্রধানত হেপাটাইটিস A, B, C, D এবং E ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। এছাড়া অতিরিক্ত মদপান, বিষাক্ত রাসায়নিক বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ত্রুটির কারণেও এটি হতে পারে।

✅ সাধারণ লক্ষণের মধ্যে -
অনেকের শুরুতে কোনো লক্ষণ নাও থাকতে পারে। লক্ষণ দেখা দিলে হতে পারে:
চোখ ও ত্বক হলুদ হওয়া (জন্ডিস),
অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা,
ক্ষুধা কমে যাওয়া
বমি ভাব
পেটের ডানপাশে ব্যথা
গাঢ় প্রস্রাব ও ফ্যাকাশে মল।

✅ ছড়ায়ও খুব সাধারণভাবে। যেমন:
হেপাটাইটিস এ এবং ই - দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এটি সাধারণত তীব্র প্রকৃতির হয় ।
হেপাটাইটিস বি, সি এবং ডি - সংক্রামিত রক্ত, বীর্য বা অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে ছড়ায়। এটি দীর্ঘস্থায়ী রূপ নিয়ে যকৃতে সিরোসিস বা ক্যানসারের মতো মারাত্মক ক্ষতি করতে পারে।

✅ এবার দেখে নেই কারা বেশি ঝুঁকিতে থাকে -
অসুরক্ষিত যৌন সম্পর্ককারী
ইনজেকশনের সুচ একাধিক মানুষ ব্যবহার করলে
HBV আক্রান্ত মায়ের নবজাতক
অনিরাপদ রক্ত গ্রহণকারী
দূষিত খাবার বা পানি গ্রহণকারী (HAV, HEV)

✅ কী কী টেস্ট করতে পারেন নিশ্চিত হবার জন্য?
Liver Function Test (LFT): ALT, AST, Bilirubin
HBsAg (Hepatitis B)
Anti-HCV (Hepatitis C)
Anti-HAV IgM
Anti-HEV IgM
লিভারের আল্ট্রাসাউন্ড বা FibroScan (প্রয়োজনে)

✅ কীভাবে প্রতিরোধ করবেন?
টিকা নেওয়া।
রক্ত দেয়া এবং নেয়ার সময় নিরাপদ পদ্ধতি ব্যবহার করা।
সুচ বা সিরিঞ্জ কখনো ভাগাভাগি না করা।
নিরাপদ যৌন আচরণ অনুসরণ করা।
নিরাপদ পানি পান ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া।
নিয়মিত হাত ধোয়া।

পুষ্টিবিদ রোকসানা তনু
নিউট্রিশন এন্ড ডায়েট কনসালট্যান্ট।


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NutriCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category