27/10/2026
আমার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হলেন ব্যবসায়ীরা, যারা নিজের শ্রমে ব্যবসা দাঁড় করান, অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসাকে সততার সঙ্গে এগিয়ে নেন এবং কাস্টমারকে ঠকান না।
বাংলাদেশে ব্যবসা করা সহজ নয়। আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ২০২১-২০২৩ সাল।
আজও মনে আছে, আমার মেয়ের জন্মের মাত্র তিন দিন পর ওর জন্ডিস ধরা পড়ে। সে ডেল্টা হসপিটালের NICU-তে ছিল ফটোথেরাপি নেওয়ার জন্য। সেই রাতেও ল্যাপটপ নিয়ে কাজ করতে হয়েছিল।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে Dicom সফটওয়্যার সমস্যায় প্রিন্টিং বন্ধ ছিল। নিজেই কোডিং করে রাত প্রায় তিনটার দিকে সমস্যাটা সমাধান করি।
আলহামদুলিল্লাহ, সেই ক্লায়েন্ট এখনো আমার সঙ্গে আছেন। আজও নিয়মিত ব্যবসা হচ্ছে। এটাই আমার কাছে কাস্টমারের বিশ্বাসের মূল্য।
সম্প্রতি ময়মনসিংহের একটা ডায়াগনস্টিক সেন্টারে নতুন Epson L8180 Printer দিয়েছি আমাদের নতুন প্রযুক্তির Inkjet Blue X-ray Film এ রোগীর এক্সরের ছবি প্রিন্টের জন্য, যা প্রচলিত থার্মাল ও লেজার প্রিন্টিংয়ের তুলনায় প্রিন্টিং খরচ প্রায় ৪০% কমায়। তাছাড়া ঝকঝকে প্রিন্টিংয়ে অবদান রাখছে চীন থেকে আনা বিশেষ কালি ও আমার নিজের তৈরি Dicom সফটওয়্যার।
সরকারি ও বেসরকারি হাসপাতালের খরচ কমছে, কাস্টমার লাভবান হচ্ছেন, আমার ব্যবসাও এগোচ্ছে।
ইঞ্জি: শরিয়ত রহমান
শান মেডিকেল টেকনোলজি
মিরপুর ১, ঢাকা