21/06/2026
⭐আমাদের ক্ষুদে শেফ: জায়ানের হাতের স্পেশাল চিকেন নাগেট!🔥
হোপ অটিজম ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত 'হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়'-এর একটি নিয়মিত এবং অন্যতম প্রধান কার্যক্রম হলো শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ (Vocational Training) প্রদান করা। এরই ধারাবাহিকতায়, আজ আমাদের বিদ্যালয়ের ১১ বছর বয়সী অত্যন্ত প্রতিভাবান শিক্ষার্থী মোহাম্মদ জায়ান আব্দুল্লাহ নিজের হাতে চমৎকার চিকেন নাগেট তৈরি করেছে!
দিন দিন আমাদের শিক্ষার্থীরা রান্নাবান্নাসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি ও বৃত্তিমূলক কাজে পারদর্শী হয়ে উঠছে। এই দক্ষতাগুলো আগামী দিনে তাদের স্বাবলম্বী হতে এবং ভবিষ্যতের পথচলাকে সহজ ও সুন্দর করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
আপনার বিশেষ শিশুর সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা বিশ্বাস করি, সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে প্রতিটি শিশুই হতে পারে আগামীর সম্পদ।
📍 ঠিকানা: বাড়ি ১১২, রোড ৮/এ (নতুন),
১৫ (পুরাতন), গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারের পাশে,
ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
📞 যোগাযোগ: +৮৮০১৭৫২৭৭৬০৭৩ (হোয়াটস্যাপ)
🌐 পরিচালনায়: হোপ অটিজম ওয়েলফেয়ার সোসাইটি