25/06/2026
কখনো কি থমকে দাঁড়িয়ে ভেবে দেখেছেন এই যে আমরা সারাদিন এত ছুটছি, দিনশেষে আমাদের আসল গন্তব্য কোথায়?
আমরা সারাজীবন টাকা-পয়সা, নাম-ডাক আর সুখের খোঁজে ছুটে বেড়াই।
কিন্তু একদিন হঠাৎ করেই জীবনের এই ব্যস্ত দৌড় থেমে যায়। আমরা অনেক সময় ভাবি "নামাজ বা ইবাদত পরে করবো, এখন তো অনেক সময় আছে।" কিন্তু সেই 'পরে' আর কখনো আসে না।
মৃত্যুর ঠিক আগে আমাদের খুব আফসোস হয়, মনে হয় ইশ! যদি আরেকটু সময় পেতাম!
আসলে সবচেয়ে দামি সম্পর্ক হলো আল্লাহর সাথে মন থেকে তৈরি করা সম্পর্ক।
প্রতিদিনের ছোট ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, নিজের রাগ বা অহংকার কমানো এবং আড়ালে অন্যের জন্য দোয়া করা এগুলো অনেক ভালো কাজ।
যখন আমাদের জীবন শেষ হয়ে যাবে, তখন আমাদের জমানো ব্যাংক ব্যালেন্স, মানুষের বাহবা বা পরিচিতি কোনো কিছুই আর কাজে লাগবে না।
আমাদের সাথে যাবে শুধু একটা ভালো মন যে মনটা আল্লাহকে স্মরণ করে নরম হয়েছিল।
ভুল তো আমাদের সবারই হয়, কিন্তু আল্লাহ সবসময় আমাদের ক্ষমা করার জন্য অপেক্ষা করেন। তাই হতাশা বা আক্ষেপ নয়, চলুন আজ থেকেই নতুন করে শুরু করি! '
কাল থেকে শুরু করবো' না বলে আজ, এই মুহূর্ত থেকেই আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাই। আপনি শুধু মন থেকে একবার শুরু করে দেখুন, দেখবেন বাকি পথটা আল্লাহ নিজেই আপনার জন্য কত সুন্দর আর প্রশান্তির করে দিয়েছেন!