03/10/2026
ফেনী ডায়াবেটিক সমিতির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং নির্ণয়
১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় ফেনী ডায়াবেটিক সমিতির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সমিতির মিজান রোডস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে কেক কেটে উদযাপন করা হয়।
সমিতির যুগ্ম-সম্পাদক শাহ আলম বাদলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণীল আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ডা: শহীদুল ইসলাম, সামী-উল হক ও আ.ন.ম আবদুর রহীম, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, যুগ্ম সম্পাদক ডা: মোহাম্মদ ইলিয়াছ, কোষাধ্যক্ষ মো: ওমর ফারুক ভূঞাঁ বেলাল, যুগ্ম-কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিন মোর্শেদ এডভোকেট, কার্যনির্বাহী পরিষদ সদস্য নেছার আহাম্মদ লুৎফুর রহমান, হাজী নুরুল আলম চৌধুরী (জিল্লু), ইঞ্জি: চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, ইকবাল আলম, ফরিদ আহমদ ভূঞাঁ, আবদুল মতিন পারভেজ, এ.কে.এম রফিকুল হক (নিপু), ইফতেখার রাশেদ ও হারুন অর রশিদ হাজারী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির আজীবন সদস্য ডা: গোলাম ছরওয়ার বাহার, আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহ্ আলম, খোন্দকার আবু ইউছুপ সহ হাসপাতালের পরিচালক (সাম্মানিক) অধ্যাপক ডা. নুর মোহাম্মদ, উপ-পরিচালক মোহাম্মদ ইউনুছ, কনসালটেন্ট সহ চিকিৎসকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত সকলে অত্র সমিতির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
উক্ত অনুষ্ঠানের পূর্বাহ্নে হাসপাতালের মূল ভবনের নিচতলায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল। এতে প্রায় চার শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।