16/08/2026
রুকইয়াহ শারইয়াহ কোর্স || ব্যাচ - ৭
❗শুধুমাত্র বোনদের জন্য❗
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। এমনকি তিনি নিজেও বদনজর ও বিভিন্ন অসুস্থতায় নিয়মিত রুকইয়াহ করতেন এবং সাহাবিদেরও শিখিয়েছেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অসুস্থ অবস্থায় মুওয়াইযাতাইন (সূরা ফালাক ও নাস) পড়ে ফুঁ দিতে দেখেছেন।
তারপরও আমাদের সমাজে দেখা যায়, কেউ অসুস্থ হলে, ঘরে অস্বাভাবিক কিছু ঘটলে, বা মানসিক অস্থিরতা দেখা দিলে প্রথমেই ছোটেন কবিরাজ, ফকির বা তথাকথিত "পীর"-এর কাছে।
এতে অনেক সময় শিরকে জড়িয়ে পড়েন অজান্তেই, আর সমস্যাও থেকে যায় আগের মতোই।
এই বাস্তবতা থেকেই বোনদের সঠিকভাবে রুকইয়াহ জানা জরুরি নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য।
যাতে বিপদে পড়লে সঠিক জায়গায় যেতে পারেন, প্রতারকদের চিনতে পারেন, আর নিজেই কুরআনের আয়াত দিয়ে প্রাথমিক প্রতিকার করতে পারেন।
📍কোর্সে শেখানো হবে:
🔹আকীদা-তাওহীদের ভিত্তি
🔹বদনজর, জাদু ও জ্বীনের সমস্যা এবং এর প্রতিকার
🔹গর্ভাবস্থা ও শিশুদের জন্য রুকইয়াহ
🔹রাকি কে? ভণ্ড রাকি চেনার উপায়
🔹 রাকিদের কর্তব্য ও সচেতনতা..এবং আরও অনেক কিছু
কোর্সটির বিশেষ আকর্ষণ:
🔹 রুকইয়াহ ফ্রম মেডিক্যাল পার্সপেক্টিভ
💻 কোর্স ইনস্ট্রাক্টর:
সাবরিনা আফরোজ এবং ফারহানা আফরোজ (রুকইয়াহ কনসালট্যান্ট)
🩺 গেস্ট ইন্সট্রাক্টর:
ডা: মো: শরিফুল ইসলাম
এমডি, ইয়াশফীন হসপিটাল
📌 কোর্স আয়োজনে: Yashfeen Hospital × Amatullahs Era
📜কোর্সের বিস্তারিত:
মেয়াদ: ৫ মাস ক্লাস + ২ মাস ইন্টার্নশিপ
মাধ্যম: টেলিগ্রাম
ক্লাস শুরু: ২৮ আগস্ট
রেজিস্ট্রেশন শেষ: ৩১ আগস্ট
🎊বিশেষ অফার:
নওমুসলিম বোনদের জন্য কোর্সটি সম্পূর্ণ ফ্রি!
এবং তিনজন বোন একত্রে গ্রুপ করে ভর্তি হলে ১৭% ছাড় পাচ্ছেন, ইনশাআল্লাহ।
আগ্রহী হলে এখনি আমাদের ইনবক্স করুন!