RezDiet

Call Directions Contact the practice

RezDiet Dt. Rezwana Hossain | Clinical Nutritionist, Diabetes Educator & Diet Consultant

চেহারা মনের কথা না বললেও প্লেটের কথা বলে! গায়ের রঙ/গঠন যেমনই হোক, কতটা প্রানবন্ত, তা নির্ভর করে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল...
24/10/2026

চেহারা মনের কথা না বললেও প্লেটের কথা বলে!
গায়ের রঙ/গঠন যেমনই হোক, কতটা প্রানবন্ত, তা নির্ভর করে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের উপর!

নিজেকে সুন্দর রাখতে কোলাজেন খাচ্ছেন?আপনি যে ধরনের প্রোটিনই খান না কেন, শরীর প্রথমে প্রোটিনকে হজম এর জন্য ছোট ছোট কনায় ভে...
21/10/2026

নিজেকে সুন্দর রাখতে কোলাজেন খাচ্ছেন?

আপনি যে ধরনের প্রোটিনই খান না কেন, শরীর প্রথমে প্রোটিনকে হজম এর জন্য ছোট ছোট কনায় ভেঙে ফেলে। এরপর শরীরের প্রয়োজন অনুযায়ী সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে।

তাহলে কোলাজেন কিভাবে পাবো?

- কোলাজেন আমাদের শরীর নিজে থেকেই তৈরী করে, যেই প্রোটিন আমরা খাবারের মাধ্যমে গ্রহন করি, এক কথায় সেই প্রোটিন ভেঙেই শরীরের বিভিন্ন প্রোটিন এর চাহিদা পুরণ করে থাকে।

বিষয়টি একটি দেয়াল তৈরির মতো। 🏨🧱
কোন রেডিমেইড দেয়াল নিয়ে এসে কিন্তু দালান তৈরী হয় না। দেয়াল তৈরি করতে যেমন ইট, সিমেন্ট, বালু ও পানির প্রয়োজন হয়, তেমনি শরীরের বিভিন্ন টিস্যু তৈরিতেও প্রয়োজন নির্দিষ্ট পুষ্টি উপাদান। উপকরণগুলো সঠিক অনুপাতে ব্যবহার করেই যেমন নতুন দেয়াল তৈরি হয়, তেমনি শরীরও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপাদান ব্যবহার করে নিজের টিস্যু তৈরি ও মেরামত করে।

আমাদের ত্বক (Skin) ও পেশিও এভাবেই তৈরি হয় এবং রক্ষনাবেক্ষন করে।

তাহলে কোলাজেন খেলে কী হয়?

- কোলাজেন একধরনের প্রোটিন। এটি খাওয়ার পর হজম প্রক্রিয়ায় ভেঙে যায়। এর কিছু পেপটাইড শরীরে শোষিত হতে পারে এবং ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে কোলাজেন সাপ্লিমেন্টের সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা চলছে। তবে এর উপকারিতা কতটা, তা নিয়ে আরও উচ্চমানের গবেষণা প্রয়োজন।
🚩আর কোলাজেন খেলেই তা সরাসরি ত্বকে গিয়ে জমা হয় না, এটা একদম ক্লিয়ার!
✔️আবার কোলাজেন কে প্রোটিন হিসেবে খেলেও, ব্যাক্তিকে তার সারাদিনের প্রোটিনের চাহিদা পুরন করতেই হবে, এবং এই জন্য ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাবার খেতেই হবে!

🤦‍♀️আবার এই কোলাজেন একটি অসম্পূর্ণ প্রোটিন। এতে শরীরের প্রয়োজনীয় সব Essential Amino Acids পর্যাপ্ত পরিমাণে নেই। অন্যদিকে ডিম, মাছ, মাংস ও দুধের মতো খাবার উচ্চমানের প্রোটিনের ভালো উৎস।

🌸🌸 তাহলে সুন্দর ও সুস্থ ত্বকের জন্য কী করতে পারি?

- সহজ ভাবে যদি বলি, শুধু ৫টা পয়েন্ট মনে রাখতে হবে... 🖐️
১, পর্যাপ্ত ভালো মানের প্রোটিন
২, ভিটামিন সি
৩, ভিটামিন এ
৪, ফাইবার /খাদ্যআঁশ
৫,পর্যাপ্ত পানি

এখানে ভালো মানের প্রোটিনের সাথে মৌসুমি ফল, শাক ও সবজি রাখলে ভিটামিন সি, ভিটামিন এ এবং এন্টিওক্সিডেন্ট পাওয়া যাবে, যা কোলাজেন তেরীতে সাহায্য করে এবং দীর্ঘদিন ত্বকের লাবন্য ধরে রাখে। মেইন খাবারে রিফাইন্ড কার্বের পরিবর্তে ঢেঁকিছাটা চাল, গমের আটা ও মিলেট রাখলে ভালো।
* পর্যাপ্ত ঘুম না হলে এত কিছু খেয়েও কাজ হবে না।
* প্রতিদিন ১৫/২০ মিনিট রোদে থাকা জরুরী, কিন্তু এর থেকে বেশি সময় আবার ত্বকের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে সান প্রটেকশন নিতে হবে।

🍀চিরদিন কেউ যুবক/যুবতি থাকবে না, এটাই সত্য। শুধু আমরা দীর্ঘদিন সুস্থ থেকে লাবন্য ধরে রাখতে চেস্টা কর‍তে পারি!

☘️সুন্দর ত্বকের যত্ন শুধু একটি সাপ্লিমেন্টের ওপর নির্ভর করে না! সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপনই এর গুরুত্বপূর্ণ ভিত্তি।

- পুষ্টিবিদ রিজওয়ানা হোসেন (DE)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ,
সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর (DE)
BSc & MS in Food & Nutrition (Dhaka University)
PGT in Clinical Nutrition & Dietetics (BIRDEM)
PGT in Diabetes Education (BIRDEM)

🏥চেম্বার: মেডিনোভা মিরপুর ১০
রোগী দেখার সময়ঃ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার,
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

🌀অনলাইনে খাদ্য ও ডায়েট নিয়ে পরামর্শের জন্য পেইজে দেয়া নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করতে হবে।

#কোলাজেন

19/10/2026
19/10/2026
বাঙালি নাশতায় দুধ চা থাকবে না, এটা ভাবাই যায় না! এমনকি ভাত খাওয়ার পরেও অনেকে চা খায়! চা মানেই শান্তি। কিন্তু কিছু বিষয় আ...
18/10/2026

বাঙালি নাশতায় দুধ চা থাকবে না, এটা ভাবাই যায় না! এমনকি ভাত খাওয়ার পরেও অনেকে চা খায়!
চা মানেই শান্তি। কিন্তু কিছু বিষয় আমাদের জেনে রাখা ভালো।

শারীরিক কোন সমস্যা না থাকলে মাঝে মাঝে দুধ চা খাওয়াই যায়, কিন্তু প্রতিদিনের অভ্যাসে কিছু ক্ষতি আছে, বিশেষ করে খাবারের সাথেই যাদের চায়ের অভ্যাস আছে!

🔥চায়ের কারনে খাবারে থাকা তিনটা বিশেষ পুষ্টি উপাদান: আয়রন, প্রোটিন ও ক্যালসিয়াম আমাদের শরীর নিতে বাধাগ্রস্ত হয়ঃ
১) চায়ে থাকা ট্যানিন ও পলিফেনল খাবারে থাকা আয়রন শোষনে বাধা দেয়। দীর্ঘসময় ধরে চলতে থাকলে শরীরে আয়রনের ঘাটতি বা রক্তশূন্যতার জন্য খাবারের সাথে চা খাওয়াই একমাত্র কারন হতে পারে।

২) চায়ের এসিড ও ট্যানিন খাবারে থাকা প্রোটিনের সাথে মিসে শক্ত ও জমাট বাধায়, ফলে প্রোটিন হজমে বাধাগ্রস্ত হয়।

৩) বিশেষ করে দুধ চায়ে থাকা অক্সালেট দুধের ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম শোষণ কিছুটা কমিয়ে দেয়।

এছাড়াও....
৪) খাবারের পরপরই চা খেলে ক্যাফেইন এবং চায়ের অ্যাসিড পাকস্থলীতে এসিডের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে গ্যাস, পেট ফাঁপা বা বুক জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

৫) খাবারের সাথে দুধ বা চায়ের উপাদান যুক্ত হলে চায়ের নিজস্ব উপকারী অ্যান্টি-অক্সিডেন্টের কার্যকারিতা অনেকংশে কমে যায়। দুধ-চায়ের ক্ষেত্রে দুধের প্রোটিন (ক্যাসেইন) ও চায়ের উপাদান মিলে পুষ্টি গ্রহণে বাধা দেয়।

😞 আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা কখনো রোগের কারন নিয়ে ভাবি না। এই মুহুর্তটা সুন্দর, এটাই যথেষ্ট মনে করি। রোগ হলে ডাক্তার দেখাবো, মেডিসিন খাবো! ব্যাস!

🔺লক্ষনীয়ঃ
▫️দুধ চা কখনো মেইন খাবারের সাথে রাখা যাবে না, নাশতা কিংবা দুপুরের/রাতের খাবারের সাথে যে কোন ধরনের চা/কফি ক্ষতিকর।

▫️খাবারের ১ ঘন্টার মধ্যে চা/কফি রাখা যাবে না। চা/কফি খাওয়ার ১/২ ঘন্টার মধ্যে কোন বেলার খাবার খাওয়া যাবে না।

▫️চা/কফি পানের আগে পানি খেতে হবে। চা এর সাথে কার্ব জাতিয় খাবার রাখা যেতে পারে, যেমন মুড়ি/চিড়া/খই খাওয়া যেতে পারে, অথবা ঘরে তৈরী বিস্কিট। কিন্তু আয়রন, প্রটিন ও ক্যালসিয়াম জাতিয় খাবার রাখা যাবে না।

▫️অনেকে নিজে নিজে ডায়েট করতে যেয়ে ব্লাক কফি/চা খায়, সাথে ডিম ও বাদাম খায়, সেক্ষেত্রেও ডিম ও বাদামের পুষ্টি মারাত্মক ভাবে বাধাগ্রস্ত হয়।

🌿 চা এর অনেক উপকার আছে। চায়ের উপকার গুলো পেতে হলে দুধ চায়ের পরিবর্তে অল্প জ্বালে রং চা/হারবাল চা পান করতে হবে!🌸

- পুষ্টিবিদ রিজওয়ানা হোসেন (DE)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ,
সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর
BSc & MS in Food & Nutrition (Dhaka University)
PGT in Clinical Nutrition & Dietetics (BIRDEM)
PGT in Diabetes Education (BIRDEM)

🏥চেম্বার: মেডিনোভা মিরপুর ১০
রোগী দেখার সময়ঃ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার,
বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

🌀অনলাইনে খাদ্য ও ডায়েট নিয়ে পরামর্শের জন্য পেইজে দেয়া নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করতে হবে।

#চা #দুধচা

পৃথিবীতে প্রতিদিন প্রায় ৬৭ কোটি ৩০ লাখ মানুষ না খেয়ে থাকে (WFP) অন্যদিকে, একই পৃথিবীতে প্রতিদিন ১০০ কোটি মানুষের একবেলা...
16/10/2026

পৃথিবীতে প্রতিদিন প্রায় ৬৭ কোটি ৩০ লাখ মানুষ না খেয়ে থাকে (WFP) অন্যদিকে, একই পৃথিবীতে প্রতিদিন ১০০ কোটি মানুষের একবেলার খাবার ফেলে দেয়া হয়। (UNEP)

এ যেন এক পৃথিবীতে দুই বিপরীত বাস্তবতা! একদিকে ক্ষুধা, অন্যদিকে খাবারের অপচয়!

বিশ্বে প্রতি বছর বিপুল পরিমাণ খাবার অপচয় হয়। UNEP-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে পরিবার, রেস্তোরাঁ ও অন্যান্য খাদ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রায় ১০৫ কোটি টন খাবার অপচয় হয়েছে।

এবং এই বিশাল খাদ্য উৎপাদনের পিছনে রয়েছে কৃষকের কঠোর পরিশ্রম, যার সঠিক মূল্যায়ন করতে আমরা ব্যার্থ!

🌍 ১৬ অক্টোবর | বিশ্ব খাদ্য দিবস (World Food Day)

এবারের প্রতিপাদ্য: ❝ আজকের উদ্ভাবন, আগামীর সমৃদ্ধি ❞

আমাদের লক্ষ্য হওয়া উচিতঃ

✅ ক্ষুধা ও অপুষ্টি দূর করা,
✅ সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা,
✅ খাবারের অপচয় কমানো, এবং
✅ টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থায় উদ্ভাবনকে উৎসাহিত করা

খাবার শুধু বেঁচে থাকার উপকরণ নয়, খাবার মানুষের মৌলিক অধিকার। এবং অবশ্যই পুষ্টিকর খাবারই মানুষের মৌলিক অধিকার।

আমাদের সবার করনীয়ঃ

🌸নিজের খাবার অপচয় না করা,
🌸সচেতনতা বাড়ানো এবং
🌸যার যার অবস্থান থেকে সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখা।


- পুষ্টিবিদ রিজওয়ানা হোসেন (DE)

#বিশ্বখাদ্যদিবস

একবার একটা প্রগ্রামে একজন বলছিলো, সারাদিনে আমরা কতটুকু ফ্যাট/তেল গ্রহন করতে পারবো? হেলদি ফ্যাট কতটুকু? - সাধারণত সারাদিন...
15/10/2026

একবার একটা প্রগ্রামে একজন বলছিলো, সারাদিনে আমরা কতটুকু ফ্যাট/তেল গ্রহন করতে পারবো? হেলদি ফ্যাট কতটুকু?
- সাধারণত সারাদিনের একজন ব্যাক্তির মোট ক্যালরির ২০% - ২৫% ক্যালরি ফ্যাট থেকে গ্রহন করতে হবে। যেমন: কারো জন্য বাঞ্চিত ক্যালরি যদি হয় ২০০০ ক্যালরি, তাহলে সে ফ্যাট নিতে পারবে ৪৪ গ্রাম (১গ্রাম ফ্যাট=৯ক্যালরি)
এই পরিমান কারো ক্ষেত্রে ১০% এ নেমে আসতে পারে, আবার কারো ক্ষেত্রে ৩৫% এ উঠতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে, হেলদি ফ্যাট কি? আর হেলদি ফ্যাট থেকে কত % গ্রহন করবো?
- আসলে এই উল্লেখিত পরিমানের মধ্যে হেলদি ফ্যাটের জন্য কখনও কোন লিমিটেশন দেয়াই হয়নি!

🚩লিমিটেশন দেয়া হয়েছে শুধু আনহেলদি ফ্যাটের জন্য! এবং সেটা আগে বলা হতো ১০% এর নিচে থাকবে। আর এখন আরও কঠোর ভাবে বলা হয় ৬% এর উপরে যাওয়া যাবে না! (American Heart Foundation)

এরপরেও কিন্তু প্রশ্ন আছে,
যদি ফ্যাট দুই ধরনের হয়, তাহলে আনহেলদি থেকে কেন নিবো? আনহেলদিকে কি একবারে বাদ দেয়া যায় না?

প্রাশ্নটা সুন্দর! 👌 তাই না? আনহেলদি ফ্যাট নেয়ার দরকার কী?

- ফ্যাট শুধুমাত্র রান্নায়/খাবারে ব্যাবহৃত তেল থেকে আসে না। ফ্যাট খাবারের মধ্যেও থাকে। এবং এমন খাবার গুলো আমাদের জন্য দরকারী। অন্যান্য পুষ্টির জন্য আমাদের প্রতিদিনের খাবারে সেই খাবার গুলো রাখতেই হয়। আর খাবারে হেলদি ফ্যাট ও আনহেলদি ফ্যাট মিলেমিশে ভাইবোনের মত থাকে।
যেমনঃ একটা বড় সাইজের মুরগীর ডিমে প্রায় ৫ গ্রাম ফ্যাট থাকে, তার মধ্যে ~ হেলদি ফ্যাট ৩.৫ গ্রাম, ও
~ আনহেলদি ফ্যাট ১.৫ গ্রাম থাকে।
এখন বলেন ডিমে তো ভালো মানের প্রটিন ও দরকারী পুষ্টি থাকে এবং সব বয়সীদের জন্য, এমনকি প্রায় সব রকমের রোগীর জন্য দেয়া হয়ে থাকে। সেক্ষেত্রে তো আনহেলদি ফ্যাটের জন্য ডিম খাওয়া বাদ দেয়া যাবে না।

এমন আরও আনহেলদি ফ্যাটের উৎস আছে, যেমনঃ দুধ ও মাংস, যেসব খাবারে হেলদি ও আনহেলদি ফ্যাট একই সাথে পাওয়া যায়।

বিঃ দ্রঃ আরেক ধরনের বেইমান ফ্যাট আছে, যাকে একেবারে নিষেধ করা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে, সেই বেইমান ফ্যাট আমরা নিয়মিত মজা করে খাচ্ছি। নাম তার, ❝ট্রান্সফ্যাট❞, যা পোড়া তেলে থাকে!

(রান্নার তেল, ডায়েটে ফ্যাটের পরিমান কিভাবে খেয়াল রাখা যায়, ও ট্রান্সফ্যাট নিয়ে পোষ্ট আসছে)

- পুষ্টিবিদ রিজওয়ানা হোসেন (DE)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিষ্ট,
সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর (DE)

BSc. & MS in Food & Nutrition (Dhaka University)
PGT in Clinical Nutrition & Dietetics (BIRDEM)
PGT in Diabetes Education (BIRDEM)

চেম্বারঃ মেডিনোভা মিরপুর ১০
রোগী দেখার সময়ঃ প্রতি শনিবার থেকে বৃহঃস্পতিবার,
বিকেলে ৪টা থেকে সন্ধ্যে ৭টা

অনলাইনে পরামর্শ করতে চাইলে পেইজে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

আপনার কোন জয়েন্টে হঠাৎ তীব্র ব্যাথা শুরু হলো, অথবা ভারী জিনিস তুলতে যেয়ে ব্যাথা শুরু হলো, স্বাভাবিক ভাবে ঠিক তখনই আপনি ড...
12/10/2026

আপনার কোন জয়েন্টে হঠাৎ তীব্র ব্যাথা শুরু হলো, অথবা ভারী জিনিস তুলতে যেয়ে ব্যাথা শুরু হলো, স্বাভাবিক ভাবে ঠিক তখনই আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে মেডিসিন/ইঞ্জেকশন দিলো, সাপ্লিমেন্ট দিলো আর ফিজিও থেরাপি নিতে বললো! আপনি কিছু দিনের মধ্যেই ভালো অনুভব করলেন!
কিন্তু আপনি কী জানতে পেরেছিলেন,
❓আপনার সাথেই কেন এমন হলো? আর
❓ভিবিষ্যতে যেয়ে আর কি এমন ব্যাথা হবে না?
এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা স্কিপ হয়ে যায়, সেটা হচ্ছে,
✔️আপনার খাবারের প্লেট কেমন, সব পুষ্টি কি নিচ্ছেন নিয়মিত?
✔️আপনার খাদ্যাভ্যাস কেমন?
✔️আপনার জীবন যাপনের ধরন কেমন?

➖ এই বিষয়গুলো ঠিক না করলে কয়েকদিন পরে আবার একই ব্যাথা নিয়ে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এবং বারবার ঘটতে থাকবে। আর এই বিষয়গুলো আপনাকে একমাত্র একজন খাদ্য বিশেষজ্ঞই বুঝিয়ে বলবেন!

ব্যাথা অনেক রকমের হতে পারে, এবং বিভিন্ন কারনে হতে পারে।
◻️যেমন, একজন ব্যাথার পেশেন্ট কে ডাক্তার যখন ডায়েটিশিয়ানের কাছে পাঠান, তখন ডায়েটিশিয়ান প্রথমেই ব্যাথার কারন খুজে বের করেন,
▫️প্রথমত ওজন বেশি কি না,
▫️ওজন বেশির কারন কি,
▫️ব্যাক্তির কাজের ধরন কেমন, সে কি অফিসকর্মি/গৃহিনী/স্টুডেন্ট
▫️তার কি কোন পুষ্টির অভাব আছে কি না,
▫️তার আর্থিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টি কিভাবে ম্যানেজ করবে,
▫️মেটাবলিক কোন সমস্যা আছে কি না, ডায়াবেটিস/প্রি ডায়াবেটিস, ইন্সুলিন রেসিস্টেন্স, ফ্যাটিলিভার, রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদি।

🌸একজন ডায়েটিশিয়ান আপনার ব্যাথার কারন বের করে ডায়েট চার্ট সহ খাদ্যাভ্যাস ও লাইফ স্টাইল বুঝিয়ে দিবেন। যা অন্য কেউ করে দিবেন না!

🌸ডাক্তারের দেয়া মেডিসিন/সাপ্লিমেন্ট এর সাথে কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না, এটা আপনাকে ডাক্তার কখনোই বুঝিয়ে বলবে না, যেটা একজন ডায়েটিশিয়ান দিতে বাধ্য।

যেমন: বাতের ব্যাথা হলে (ইউরিক এসিড বেশি/গাউট হলে) গতবাধা কতগুলো নিষেধ খাবারের লিস্ট দিয়ে দিবেন, যার কারনে আপনার হয়তো ব্যাথা হয় নাই। এমন অনেক পেশেন্ট প্রায়ই প্রশ্ন করে বসেন, ❝আমি তো মাংস খাইই না, আমার ইউরিক এসিড বেশি হলো কিভাবে?❞

🔴 তাই শুধুমাত্র ডাক্তারের দেয়া মেডিসিন আর ফিজিওথেরাপি দিলেই আপনার ব্যাথা পুরোপুরি সেরে যাবে না। এটাই সত্য!

🟢 যে কোন ব্যাথাতে সবার আগে আপনার খাবারের প্লেট, খাদ্যাভ্যাস, জীবন যাপনের ধরন চেইঞ্জ করতে হবে, যা কেবল খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞই বলে দিতে পারবেন।

- পুষ্টিবিদ রিজওয়ানা হোসেন (DE)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান & নিউট্রিশনিষ্ট
সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর (DE)

BSc & MS in Food & Nutrition (Dhaka University)
PGT in Clinical Nutrition & Dietetics (BIRDEM)
PGT in Diabetes Education (BIRDEM)

চেম্বারঃ মেডিনোভা মিরপুর ১০
রোগী দেখার সময়ঃ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার,
বিকাল ৪টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত।

🌀অনলাইনে ডায়েট ও খাদ্য নিয়ে পরামর্শ করতে চাইলে পেইজে দেয়া নাম্বারে যোগাযোগ করতে হবে।

মানুষ নানা সমস্যার কথা বলে! কিন্তু কখনো কাউকে বলতে শুনবেন না, যে কেউ বলছে, ❝আমার মানসিক সমস্যা হচ্ছে!❞ অথবা ❝ আমি মেন্টা...
11/10/2026

মানুষ নানা সমস্যার কথা বলে! কিন্তু কখনো কাউকে বলতে শুনবেন না, যে কেউ বলছে, ❝আমার মানসিক সমস্যা হচ্ছে!❞ অথবা ❝ আমি মেন্টাল্লি অসুস্থ!❞ শুনলেও সংখ্যাটা খুবই কম! অথচ আমরা প্রায়ই শুনি এমন, কেউ বলছে, ❝আমার কিছু ভালো লাগছে না!❞ বা, ❝বিরক্ত লাগছে!❞ বা ❝অসহ্য লাগছে!❞
এখন এই যে ভালো লাগছে না/বিরক্ত লাগছে/অসহ্য লাগছে... এগুলো কিন্ত স্বাভাবিক, সুস্থ মানুষেরও এমন লাগে! কিন্তু দিনের পর দিন যদি এমন চলতে থাকে। কেউ রাগী হয়ে ওঠে, আবার কেউ একেবারে চুপ হয়ে যায়! তখন কিন্তু বিষয়গুলো আর স্বাভাবিক থাকে না।

বিশেষজ্ঞরা বলেন,
✔️পজিটিভ চিন্তা করুন,
✔️ভালো খাদ্যাভ্যাস ও জীবন যাপনকে গুরুত্ব দিন!
এই কথা গুলো মেনে চললে অবশ্যই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। কিন্তু যে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অথবা যে অলরেডি অসুস্থ, তার ক্ষেত্রে কিন্তু কথা গুলো মেনে চলাই শুধু যথেষ্ট নাও হতে পারে। তাই নিজের জন্য ভাবতে হবে, প্রয়োজনে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। মানসিক ভাবে অসুস্থ মানে আপনি পাগল না। আর মানসিক রোগের ডাক্তারও পাগলের ডাক্তার না।

সুস্থ থাকতেই যা করতে হবে,
✔️অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন,
✔️না বলতে শিখুন,
✔️নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন,
✔️নিযের শরীর সম্মন্ধে জানুন, আপনার ব্লাড প্রেশার কেমন, ব্লাড সুগার কেমন, কত স্টেপ হাটা হয়, কয় ঘন্টা ঘুম হয় ইত্যাদি।
✔️ভালো লাগার কাজকে গুরুত্ব দিন।
✔️যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরী করুন।


🌸বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ই অক্টোবর, ২০২৬🌸

- পুষ্টিবিদ রিজওয়ানা হোসেন (DE)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান & পুষ্টিবিদ,
সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর (DE)
BSc & Ms in Food & Nutrition (Dhaka University)
PGT in Clinical Nutrition & Dietetics (BIRDEM)
PGT in Diabetes Education (BIRDEM)

চেম্বারঃ মেডিনোভা মিরপুর ১০
রোগী দেখার সময়ঃ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার,
বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৭টা

অনলাইনে ডায়েট সম্পর্কিত পরামর্শের জন্য পেইজে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে।

#বিশ্ব_মানসিক_স্বাস্থ্য_দিবস #মানসিক #মানসিকস্বাস্থ্য

“আমি তো ভালো খেয়েছি, নিয়ম মেনেছি—তাহলে আমার হাড় দুর্বল হলো কেন?”🦴হাড়ের ক্ষয় বা bone density কমে যাওয়ার পর অনেকেরই এমন প্...
07/10/2026

“আমি তো ভালো খেয়েছি, নিয়ম মেনেছি—তাহলে আমার হাড় দুর্বল হলো কেন?”

🦴হাড়ের ক্ষয় বা bone density কমে যাওয়ার পর অনেকেরই এমন প্রশ্ন থাকে।

আসলে হাড়ের স্বাস্থ্য শুধু ক্যালসিয়াম খাওয়ার ওপর নির্ভর করে না। Vitamin D, শারীরিক সক্রিয়তা, পর্যাপ্ত পুষ্টি, বয়স, হরমোনাল পরিবর্তন, শরীরের ওজন, কিছু রোগ ও ওষুধ—অনেকগুলো বিষয় একসাথে হাড়ের স্বাস্থ্যে প্রভাব ফেলে।

এর মধ্যে আমাদের কিছু দৈনন্দিন অভ্যাসও গুরুত্বপূর্ণ।

🥤 নিয়মিত Soft drink/Cola পান করার অভ্যাস তার মধ্যে একটি।

বিশেষ করে Cola drinks-এ phosphoric acid থাকে। নিয়মিত soft drink পান করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশেষ করে যখন এগুলো দুধ বা অন্যান্য পুষ্টিকর পানীয় ও খাবারের বিকল্প হয়ে যায় এবং সামগ্রিক diet-এর quality কমে যায়। কিছু গবেষণায় cola consumption ও lower bone mineral density-এর মধ্যে সংযোগ দেখা গেছে।

আরেকটি বিষয় হলো—
☀️ পর্যাপ্ত sunlight exposure না থাকা
🪑 Sedentary lifestyle
🥛 খাদ্যতালিকায় ক্যালসিয়াম ও Vitamin D-এর ঘাটতি
🍽️ সামগ্রিকভাবে poor diet

—এসবও হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

🚩কিন্তু আমাদের lifestyle-এ Cola/soft drink যেন একটা “ট্রেন্ড” হয়ে গেছে।

অনুষ্ঠান মানেই Cola,
পার্টি মানেই Soft drink,
বাড়িতে একটু ভালো রান্না হলেই টেবিলে Cola!
বন্ধুদের আড্ডাতে তো থাকবেই।

এমনকি শিশুরাও ছোটবেলা থেকেই এই অভ্যাসের সঙ্গে পরিচিত হচ্ছে।

স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানার পরও যদি আমরা এটাকে প্রতিদিনের স্বাভাবিক অভ্যাস বানিয়ে ফেলি, তাহলে একসময় প্রশ্ন উঠবেই—
“আমি তো ভালোই খেয়েছি, তাহলে আমার শরীরে সমস্যা হলো কেন?”

আমাদের এই “খাবারের সঙ্গে Cola থাকতেই হবে”—এই ট্রেন্ডটা বদলাতে হবে। নিজের জন্য, আমাদের শিশুদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য।

🌸বাঙালি অনুষ্ঠানে দই/লাচ্চি/মাঠা/বোরহানির ট্রেন্ড ধরে রাখতে হবে।

---

- পুষ্টিবিদ রিজওয়ানা হোসেন (DE)
ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিষ্ট
সারটিফাইড ডায়াবেটিস এডুকেটর(DE)
BSc & MS in Food & Nutrition (Dhaka University)
PGT in Clinical Nutrition & Dietetics (BIRDEM)
PGT in Diabetes Education (BIRDEM)
চেম্বারঃ মেডিনোভা মিরপুর ১০
রোগী দেখার সময়ঃ
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
অনলাইনে ডায়েট সেবার জন্য পেইজে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে।

Address

Mirpur
1216

Telephone

+8801820244255

Website

Alerts

Be the first to know and let us send you an email when RezDiet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RezDiet:

Shortcuts

Share

Category

Nearby clinics