02/10/2026
@সচেতনতা মূলক পোস্ট
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে শিশুর জ্বর, মুখের ভেতরে ব্যথাযুক্ত ঘা এবং হাত ও পায়ের তালুতে লাল ফুসকুড়ি বা ফোসকা পড়া (নিচের ছবির মত দেখতে) এই লক্ষণ গুলো দেখে, শিশুদের মা বাবা একটু আতঙ্কিত হচ্ছেন। ডাক্তারের চেম্বারে প্রচুর ভিড় করছেন। কোন কোন শিশুর বাবা-মা কিছু অপ চিকিৎসা/ ভুল চিকিৎসাও নিচ্ছেন । এই রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে প্রত্যেক বাবা-মাকে একটু সচেতন হতে হবে।
হাত, পা ও মুখের রোগ বা Hand, Foot and Mouth Disease (HFMD) হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল সংক্রমণ, যা সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুদের বেশি আক্রান্ত করে।
প্রাথমিক লক্ষণ (১–৩ দিন)
• জ্বর: ১০০ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইটের মতো হালকা বা মাঝারি জ্বর।
• শারীরিক দুর্বলতা: শরীর ম্যাজম্যাজ করা, ক্লান্তি ও@ অস্বস্তি।
• গলা ব্যথা: গলা ব্যথার কারণে ঢোঁক গিলতে সমস্যা হওয়া এবং খাওয়ার অরুচি।
• অস্থিরতা: বিশেষ করে ছোট শিশু ও বাচ্চারা খিটখিটে ও কান্নাকাটি করতে পারে।
পরবর্তী লক্ষণ (২–৪ দিন)
• মুখের ভেতরে ঘা: জিহ্বা, মাড়ি, গালের ভেতরে এবং তালুতে ছোট লাল দাগ থেকে ব্যথাযুক্ত ফোসকা বা ঘা তৈরি হয়। ব্যথার কারণে শিশু খাবার বা পানি খেতে চায় না এবং লালা ঝরাতে পারে।
• ফুসকুড়ি বা র্যাশ: হাতের তালু এবং পায়ের তলায় চ্যাপ্টা বা সামান্য উঁচু লালচে র্যাশ বা ফোসকা দেখা দেয়। এছাড়া নিতম্ব (ডায়াপার এরিয়া), কনুই বা হাঁটুর আশপাশেও এমন র্যাশ উঠতে পারে। এগুলো সাধারণত খুব বেশি চুলকায় না।
হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (HFMD)-এর কোনো নির্দিষ্ট চিকিৎসা বা ওষুধ নেই, সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে এটি নিজে থেকেই ভালো হয়ে যায়।
করনীয় ও লক্ষণভিত্তিক চিকিৎসা
• জ্বর ও ব্যথার ওষুধ: জ্বর বা গলা ও মুখের ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খাওয়া যেতে পারে।
• সঠিক হাইড্রেশন: মুখে ফোসার ব্যথায় শিশুরা অনেক সময় পানি বা খাবার খেতে চায় না, ফলে ডিহাইড্রেশন বা পানির স্বল্পতা হতে পারে। তাই প্রচুর পরিমাণে কুসুম গরম বা ঠান্ডা পানি, ওরাল স্যালাইন এবং তরল খাবার দিন।
• নরম ও ঠান্ডা খাবার: দই, পুডিং, সুজি বা নরম পাস্তার মতো সহজপাচ্য ও ঠান্ডা খাবার দেওয়া ভালো।
যদি রোগীর জ্বর খুব বেশি দীর্ঘস্থায়ী হয়, অতিরিক্ত বমি হয় অথবা তীব্র মাথাব্যথা ও দুর্বলতা দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নিন।