Dr.Kamrul MMC

Dr.Kamrul MMC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Kamrul MMC, Doctor, London, London.

চুল পড়া বর্তমান সময়ে খুব কমন একটা  সমস্যা।  জেনে নিন চুল পড়ার সমস্যার কারণ এবং সমাধান।ডাঃ মোঃ কামরুল ইসলামএম বি বি এস ( ...
28/06/2022

চুল পড়া বর্তমান সময়ে খুব কমন একটা সমস্যা।

জেনে নিন চুল পড়ার সমস্যার কারণ এবং সমাধান।

ডাঃ মোঃ কামরুল ইসলাম
এম বি বি এস ( MMC)
MSC ( UK)
লেকচারার
জালালাবাদ স্টেট ইউনিভার্সিটি, কিরগিজস্থান।

বর্তমানে আমাদের সমাজে একটি সমস্যা সাধারণ মানুষকে খুবই ভোগান্তির শিকার করছে। আর সেটি হলো টাক সমস্যা। টাক সমস্যা স...

আর কিছুদিন পরেই ঈদ উল আযহা, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা তাদের সামর্থ অন...
25/06/2022

আর কিছুদিন পরেই ঈদ উল আযহা, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা তাদের সামর্থ অনুযায়ী কুরবানী করে থাকে।
সেই সাথে তাদের নিজেদের ও কুরবানির মাংস খাওয়ার সুযোগ হয়ে থাকে। ঈদের সময় সুস্থ্য থাকার ক্ষেত্রে নিম্নোক্ত ১০ টি বিষয় সবার মাথায় রাখা উচিত ----

১) পরিমান মত গোস্ত খেতে হবে। প্রয়োজনের অতিরিক্ত খেলে যাদের আগে থেকেই হৃদরোগ, স্থুলতা, উচ্চরক্তচাপ, লিভারে ইনফেকশন, ডায়াবেটিসে আক্রান্ত, তাদের শারিরীক অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে।

২) যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

৩) অনেকে দেখা যায় এমনেতেই চর্বি খেতে পছন্দ করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৪) প্রাণীতে পিউরিন নামক এক ধরণের প্রোটিন বেশি থাকে, তাই মাত্রাতিরিক্ত গোসত খাওয়াতে পিউরিন বেড়ে গিয়ে বাত ব্যথার মত সমস্যা দেখা দিতে পারে।

৫) যারা গ্যাস্ট্রিক ইনফেকশন, গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত তাদেরকেও পরিমাণমত মাংস খেতে হবে।

৬)অত্যধিক পরিমান মাংস খেলে পাকস্থলী, এবং অন্ত্রের প্রদাহ সহ ডায়রিয়া, বমিজনিত সমস্যা দেখা দিতে পারে।

৭) মাত্রাতিরিক্ত সফট ড্রিংক্স খাওয়া থেকে বিরত থাকতে হবে। সফট ড্রিংক্স এ বিদ্যমান অত্যাধিক পরিমান সুগার,
রক্তের সুগারের পরিমান বাড়িয়ে দেয় যা, ডায়াবেটিস এবং উচ্চরক্তচাপে আক্রান্ত ব্যক্তির জন্য খুবই ঝুকিপূর্ণ।

৮) খাবারে ফল বা সালাদের পরিমাণ বেশি রাখতে হবে, যা
হজম প্রক্রিয়াকে দ্রুততর করে।

৯) প্রতিবার খাবারের পর নুন্যতম ১৫-২০ মিনিট হাটতে এবং প্রতিবেলা খাবারে মাঝে অন্তত ৬ ঘন্টা গ্যাপ থাকতে হবে।

১০) ভাজাপোড়া জাতীয় খাবার গুলো পরিহার করে চলতে হবে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,

ডাঃ কামরুল ইসলাম
এমবিবিএস ( এম এম সি)
এম এস সি ( ইংল্যান্ড)
লেকচারার
জালালাবাদ স্টেট ইউনিভার্সিটি, কিরগিজস্থান।

YouTube channel :
👇👇👇👇👇
https://youtube.com/channel/UCG0FJW5wpE9bvzoLRtKc2iA

24/06/2022

আমাদের দিনের শুরু করা উচিত সকালের খাবার দিয়ে। সকালের খাবার যদি আমরা নিয়মিত বা সঠিক নিয়মে না খাই তাহলে হতে পারে নানাবিধ সমস্যা। আমরা সকালের খাবার প্রতিদিনই খাই। তবে সকালের খাবারের সঠিক নিয়ম জানা প্রয়োজন। প্রতিদিন সকালের খাবার খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন l

Youtube 👉 https://youtu.be/2UpJZIBkw18

ডাঃ কামরুল ইসলাম।
এম.বি.বি.এস (এম.এম.সি)
এম.এস.সি (ইউ.কে)

আমাদের দিনের শুরু করা উচিত সকালের খাবার দিয়ে। সকালের খাবার যদি আমরা নিয়মিত বা সঠিক নিয়মে না খাই তাহলে হতে পারে নানাবিধ স...
24/06/2022

আমাদের দিনের শুরু করা উচিত সকালের খাবার দিয়ে। সকালের খাবার যদি আমরা নিয়মিত বা সঠিক নিয়মে না খাই তাহলে হতে পারে নানাবিধ সমস্যা। আমরা সকালের খাবার প্রতিদিনই খাই। তবে সকালের খাবারের সঠিক নিয়ম জানা প্রয়োজন। প্রতিদিন সকালের খাবার খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন l

Video link: 👉 https://youtu.be/2UpJZIBkw18

ডাঃ কামরুল ইসলাম।
এম.বি.বি.এস (এম.এম.সি)
এম.এস.সি (ইউ.কে)

আমাদের দিনের শুরু করা উচিত সকালের খাবার দিয়ে। সকালের খাবার যদি আমরা নিয়মিত বা সঠিক নিয়মে না খাই তাহলে হতে পারে নান...

জাস্টিন বিবার অসুস্থ। তার মুখমন্ডল একদিকে বেঁকে গেছে। যাকে মেডিকেলের ভাষায় Ramsay Hunt Syndrome বলে।Ramsay Hunt Syndrome...
21/06/2022

জাস্টিন বিবার অসুস্থ। তার মুখমন্ডল একদিকে বেঁকে গেছে।
যাকে মেডিকেলের ভাষায় Ramsay Hunt Syndrome বলে।

Ramsay Hunt Syndrome কি??

- এটি একটু স্নায়ুরোগ, যা ভেরিসেলা জস্টার ( Vericella zoster) নামক এক ধরণের ভাইরাসের সংক্রমনে হয়ে থাকে। যখন স্নায়ু আক্রান্ত হয়, মস্তিষ্ক থেকে যেসব সংকেত সেই স্নায়ুর মাধ্যমে পেশিতে আসার কথা সেগুলা আর আসতে পারেনা। তখন সেসব পেশী কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং দূর্বল হয়ে পড়ে।

এই ভাইরাস টি মানুষের জল বসন্ত ( chicken pox) এর জন্য ও দায়ী। এই ভাইরাস টি মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং আক্রান্তদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।

মানুষের শরীরে ১২ জোড়া ক্রেনিয়াল স্নায়ু রয়েছে। এর মধ্যে ৭ নাম্বার স্নায় মুখমণ্ডল এবং চোখে বিস্তৃত থাকে, তাই মুখ এবং চোখই সচরাচর এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে।

Ramsay Hunt Syndrome এর লক্ষণ কি কি?

👉তীব্র ব্যথা এবং লালচে ফুসকুড়ি হয় যা কানের চারপাশে এবং মুখের আক্রান্ত পাশে দেখা যেতে পারে।

👉 আক্রান্ত ব্যক্তির শ্রবণশক্তি লোপ পেতে পারে।

👉কানে অস্বাভাবিক শব্দ পেতে পারে।

👉 মুখ এবং চোখ শুষ্ক হয়ে যেতে পারে, যাতে চোখ বন্ধ করতে সমস্যা বোধ হতে পারে।

⭕ এই রোগের লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায় --

✔️ প্রথমে আক্রান্ত ব্যক্তি মুখে দূর্বলতা বোধ করে এবং চোখ বন্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলে।
✔️ ভাইরাস আক্রমনের ২ থেকে ৩ দিনের মধ্যেই লক্ষণ প্রকাশ পায়।

🟥 এই রোগের চিকিৎসা কি??

যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ, তাই এর চিকিৎসা করা হয় এন্টি ভাইরাল ওষুধ দিয়ে। সাথে দেয়া হয়, স্টেরয়েড এবং ফিজিওথেরাপি।

এই ক্ষেত্রে, মুখমন্ডলের ব্যয়াম খুব ই গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তি যেহেতু অনেক ক্ষেত্রে চোখ বন্ধু করতে পারে না, সেজন্য চোখে ইনফেকশন তথা কর্নিয়াল এবরাশন ( Corneal Abrasion) হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

চোখ ড্রাই হলে, আক্রান্ত ব্যক্তিকে কৃত্তিম চোখের পানি ব্যবহার করতে হবে এবং বাইরে বের হলে অবশ্যই রোদ চশমা ( Sun glass) ব্যবহার করতে হবে।

🟥 এই রোগ কি ছোঁয়াচে??

উত্তর ঃ না।

তবে কেউ যদি আগে চিকেন পক্সে আক্রান্ত না হয়ে থাকে এবং টীকা দেয়া না থাকে, তাহলে তার ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা আছে।।

🟥 কারা বেশি আক্রান্ত হয়??

👉 যারা আগে আক্রান্ত হয় নি বা ভ্যাক্সিন নেয় নি।
👉যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
👉সদ্যোজাত শিশু
👉প্রেগন্যান্ট নারী।

🟥 এই রোগ পরবর্তী জটিলতা কি কি হতে পারে --

✔️ শবণশক্তি পুরোপুরি কমে যেতে পারে।
✔️চোখর মারাত্মক ক্ষতি হতে পারে।
✔️পরবর্তীত চোখে এবং মুখে তীব্র ব্যথা থাকতে পারে যাকে Post Herpetic Neuralgia বলে।

🟥এই রোগ প্রতিরোধের উপায়ঃ

শিশুদেরকে Chicken pox এর টীকা দিলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

লিখা ঃ

ডাঃ মোঃ কামরুল ইসলাম
এম বি বি এস
এম এস সি ( UK)
লেকচারার
জালালাবাদ স্টেট ইউনিভার্সিটি, কিরগিজস্থান।

কিরগিস্তানে এম বি বি এস ( MBBS)  পড়াশোনা।। ছোটবেলা থেকেই দেশের বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন থাকে ডাক্তার হয়ে দেশের সেবা ক...
19/06/2022

কিরগিস্তানে এম বি বি এস ( MBBS) পড়াশোনা।।

ছোটবেলা থেকেই দেশের বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন থাকে ডাক্তার হয়ে দেশের সেবা করার। সম্মানিত এ পেশায় আসার জন্য সব ধরনের যোগ্যতা থাকলেও শুধুমাত্র বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সীমিত আসনের কারণে খুব অল্পসংখ্যক শিক্ষার্থী সরকারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। অন্যদিকে বেসরকারী মেডিকেল কলেজে আসন সংখ্যার বিপরীতে চাহিদা বেশি হওয়ায় একজন শিক্ষার্থীর বেসরকারী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বের হতে প্রায় ৪০-৫০ লক্ষ টাকা প্রয়োজন। এই বিপুল পরিমান অর্থ দিয়ে বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানকে তাদের ও তাদের সন্তানের আজন্ম লালিত স্বপ্ন ডাক্তার হওয়া থেকে বঞ্চিত করে। অথচ কিরগিস্তান এ মেডিকেল কলেজ গুলোতে ২২-২৫ লাখ টাকায় টিউশন ফি, থাকা খাওয়া, পড়াশোনা সহ সব এম বি বি এস কম্পলিট করা সম্ভব। যেখানে বাংলাদেশে এডমিশনের সময়ই এককালীন ১২-১৫ লাখ টাকা দেয়া লাগে যেটা অধিকাংশ ছাত্র ছাত্রীর অন্য কষ্টসাধ্য। আর কিরগিস্তান এ প্রতি ৬ মাস পর পর টাকা দেয়া যায়, কিস্তিতে, যেটা স্টুডেন্ট দের জন্য অনেক সহজ হয়।

কিরগিজস্তানে এম বি বি এস পড়ার সুবিধা গুলো হচ্ছে -
🔆 কিরগিজস্তানে ইউরোপিয়ান কারিকুলামে ৫ বছরে এমবিবিএস কমপ্লিট করানো হয়, যেখানে অধিকাংশ দেশেই ৬ বছর লাগে ৷

🇰🇬 BMDC ও WHO অনুমোদিত ৷

🇰🇬 ৫ বছরে এমবিবিএস কমপ্লিট করে দেশে এসে সরাসরি বিএমডিসি পরিক্ষা দিয়ে দেশেই ইন্টার্নি করার সুযোগ ৷

🇰🇬এমবিবিএস কমপ্লিট করে একই বিশ্ববিদ্যালয়ে পোস্ট-গ্রাজুয়েশন ও পিএইচডি করার সুযোগতো রয়েছেই ৷ তাছাড়া’ও ইউরোপ/আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স করা যাবে ৷

🇰🇬বিশ্বের ৭ টা দেশের শিক্ষার্থীরা কিরগিস্তানে ডাক্তারি পড়ছে ৷

🇰🇬কিরগিজস্তানে মাত্র ৫ বছরে
মোট ১৮-২০ লাখ টাকায় থাকা-খাওয়াসহ ডাক্তারি পড়া যায় যা বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের তুলনায় অর্ধেক কম খরচ!
🇰🇬 মুসলিম দেশ, হালাল খাবার।
🇰🇬থাকা খাওয়ার খরচ বাংলাদেশের চেয়ে ও কম।
🇰🇬 বাংলাদেশের অনেক স্টুডেন্ট রা চীনে পড়াশোনা করতে যায়, কিন্তু চাইনিজ ল্যাংগুয়েজ গত সমস্যার জন্য অনেক স্টুডেন্ট ই প্রতি বছর কিরগিস্তান এ মাইগ্রেশন করে চলে আসে। তখন এক্সট্রা অনেক টাকা খরচ হয়। তাই প্রথমেই কিরগিস্তান এ এডমিশন নিয়ে নিলে এই খরচ টা হবে না এবং ৫ বছরেই পাশ হয়ে যায়।

🇰🇬 এসএসসি ও এইচএসসি-তে মোট জিপিএ ৯ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে

⭕ IELTS এর প্রয়োজন নেই !!!
⭕ মাত্র ১০ দিনে ভিসা প্রসেস !!!
⭕ ১০০% ভিসা কনফার্ম !

ডাঃ মোঃ কামরুল ইসলাম
এম বি বি এস ( ময়মনসিংহ মেডিকেল কলেজ)
এম এস সি ( ইংল্যান্ড)
লেকচারার ( শিশু বিভাগ)
জালালাবাদ স্টেট ইউনিভার্সিটি, কিরগিজস্থান।
ডিরেক্টর
IMEC world, Bangladesh.

18/06/2022

Tips for OET Writing

Write the complete form ---

At night - instead of nocte
Twice a week - instead of 2/7
As required - instead of PRN.

Address

London
London
SW1A2

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Kamrul MMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Featured

Share

Category