Dhaka University Telemedicine Programme

Call Directions Website Contact the practice

Dhaka University Telemedicine Programme ইউনিয়ন পর্যায়ে শহরের মানসম্পন্ন ডাক্তারের সেবা নিন ইন্টারনেটের মাধ্যমে

"ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন" ঢাকা বিশ্ববিদ্যায়ের বায়োমেডিকেল ফিজিক্স এবং টেকনোলজী বিভাগের অধীনে পরিচালিত একটি কার্যক্রম। স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য এবং দেশের সকল প্রান্তে মানসম্পন্ন চিকিৎসাসেবা পৌঁছে দেবার স্বপ্ন নিয়েই আমাদের এই কার্যক্রমের যাত্রা শুরু । এই কার্যক্রমে ব্যবহৃত মেডিকেল যন্ত্রপাতি দেশীয় প্রযুক্তিতে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে টেলিমেডিসিন কার্যক্রমের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমাদেরকে সহযোগীতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার পাশাপাশি মেডিকেল যন্ত্রপাতি নিজস্ব প্রযুক্তিতে কম খরচে তৈরি করাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

'বিশ্ব শিক্ষক দিবস ২০২৬'  উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেশের ১০২ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হ...
11/10/2026

'বিশ্ব শিক্ষক দিবস ২০২৬' উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেশের ১০২ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।

আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সম্মানিত পরিচালক অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী এই সম্মাননা পেয়েছেন।
রব্বানী স্যার অসুস্থ থাকায়, স্যারের পক্ষ্যে আমাদের সম্মানিত ভিসি অধ্যাপক ড: ওবায়দুল ইসলাম স্যার মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সেই সম্মাননা গ্রহণ করেন। আজ ভিসি স্যার সেই সম্মাননা সনদ, মেডেল ও সম্মানী রব্বানী স্যারকে বুঝিয়ে দেন।

রব্বানী স্যার এই সম্মাননা বাবদ পাওয়া অর্থ আমাদের টেলিমেডিসিন কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে ডোনেট করেছেন। ধন্যবাদ।

------------------------------------------------

On the occasion of 'World Teachers' Day 2026', the Ministry of Education has awarded 102 distinguished teachers of the country nationally.

We are happy to inform you that our esteemed Director Professor Khondaker Siddique-e Rabbani has received this award.
Since Rabbani Sir is ill, our esteemed VC Professor Dr. Obaidul Islam Sir received the award from the hands of the Honorable Prime Minister on his behalf. Today, the VC Sir presented the award certificate, medal and award to Rabbani Sir.

Rabbani Sir donated the money received for this award to develop our telemedicine program. Thank you.

#বিশ্ব_শিক্ষক_দিবস ২০২৬
#গুণী_শিক্ষক_সম্মাননা

দক্ষ 'টেলিমেডিসিন অপারেটর' করার প্রশিক্ষণ কার্যক্রম চলমান।তারিখ: ৩০জুলাই ২০২৬.
03/08/2026

দক্ষ 'টেলিমেডিসিন অপারেটর' করার প্রশিক্ষণ কার্যক্রম চলমান।

তারিখ: ৩০জুলাই ২০২৬.

22/06/2026

  ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ এবং বাইবিট লিমিটেডের যৌথ উদ্যোগে  `Foot Pressure Scan to Prevent...

A team from JICA visited one of our telemedicine centers in Bagerhat. They tried to learn in detail about the advantages...
22/06/2026

A team from JICA visited one of our telemedicine centers in Bagerhat.

They tried to learn in detail about the advantages and disadvantages, challenges and future steps of providing telemedicine services.

Thanks to JICA team.




Foot Pressure Screening test এর জন্য ক্যাম্পেইনার নিয়োগঃ ইদানীং Relevant Science & Technology Society, Bangladesh (RSTS)...
25/02/2026

Foot Pressure Screening test এর জন্য ক্যাম্পেইনার নিয়োগঃ

ইদানীং Relevant Science & Technology Society, Bangladesh (RSTS) ডায়াবেটিক রোগীদের নিয়মিত Foot Pressure Screening test সেবা প্রদান করার জন্য Dynamic Pedograph নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে একটি প্রকল্প হাতে নিয়েছে, যার ফলে পায়ের অংশবিশেষ বা সম্পূর্ণ পা কেটে ফেলার মত দুঃখজনক পরিণতি থেকে অনেক ডায়াবেটিক রোগীই হয়ত বেঁচে যাবেন।

হাঁটার সময় পায়ের তলার চাপ এর বিন্যাসের ছবি (Foot Pressure Scan) এ যন্ত্রটি দিয়ে তুলে ধরা হয় যার মাধ্যমে বোঝা যায় রোগী পায়ের তলার ঘা (আলসার) ও গ্যাংগ্রীণের ঝুঁকিতে আছেন কিনা, যার কারণে পায়ের অংশবিশেষ বা সম্পূর্ণ পা কেটে ফেলার অবস্থা তৈরী হয়। হাঁটার সময়ে পায়ের তলায় কোথাও নিয়মিত উচ্চ মাত্রায় চাপ পড়তে থাকলে সূক্ষ্ম রক্তনালী বন্ধ হয়ে এ সমস্যাগুলো হতে পারে। অনেক ডায়াবেটিক রোগীর স্নায়বিক বৈকল্য থাকে যার কারণে পায়ের তলায় উচ্চ চাপ পড়লেও তারা ব্যথা টের পান না, এবং নিজের অজান্তেই দুঃখজনক পরিস্থিতির দিকে যেতে থাকেন।

একজন সাধারণ ডায়াবেটিক রোগী বছরে একবার এ যন্ত্রের মাধ্যমে Foot Pressure Screening test করিয়ে নিলে জানতে পারবেন তিনি আলসার ও গ্যাংগ্রীণের ঝুঁকিতে আছেন কিনা। এর ঝুঁকি আছে আগেভাগেই জানতে পারলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। বিশেষায়িত জুতো তৈরী করে পায়ের তলায় চাপ ছড়িয়ে দেওয়া যায়, যে সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেশে আছেন।

তবে Dynamic Pedograph যন্ত্র এবং তার ব্যবহারে Foot Pressure Screening test এর এ সেবাটি নতুন বিধায় অনেক চিকিৎসক এ সম্পর্কে জানেন না। এজন্য একটি প্রচার বা ক্যাম্পেইন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০ জন ব্যাচেলরস ডিগ্রীধারী ক্যাম্পেইনার নিয়োগ দেওয়া হবে। তাদের কাজ হবে যার যার এলাকার সম্মানিত চিকিৎসকদেরকে এ সেবা সম্পর্কে জানিয়ে তাদের কাছে যে সব রোগী পরামর্শের জন্য আসেন তাদের মধ্যে কারও ডায়াবেটিস থাকলে তাদেরকে RSTS এর কেন্দ্রে পাঠিয়ে Foot Pressure Scan করিয়ে নেওয়ার চেষ্টা করা। যে কোন বিষয়ে ন্যূনতম ব্যাচেলরস ডিগ্রীধারীরাই কেবল আবেদন করবেন। কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

একজন ক্যাম্পেইনারের প্রচেষ্টায় যতজন রোগী RSTS এর কেন্দ্রে এসে Foot Pressure Scan করাবেন সে সংখ্যার ভিত্তিতে তাকে প্রতি সপ্তাহান্তে নির্ধারিত পারিশ্রমিক পাঠিয়ে দেওয়া হবে। দেশে যেহেতু প্রায় দেড় কোটি ডায়াবেটিক রোগী আছেন, এবং তাদের সবারই Foot Pressure Screening test করা প্রয়োজন, তাই ধারণা করা যায় এ কাজে নিয়োজিত একজন ক্যাম্পেইনারের যে পরিমাণ উপার্জন হবে তা সমযোগ্যতার যে কোন চাকুরীর তুলনায় বেশীই হবে, কম হবে না।

আগ্রহী প্রার্থীগণ নীচের ইমেইলে নিম্নলিখিত তথ্যাদি পাঠাতে অনুরোধ করা হল। এ তথ্যাদির ভিত্তিতে প্রাথমিক বাছাই এর পর WhatsApp এর মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে চুড়ান্ত নিয়োগের জন্য।

ইমেইল: [email protected]

তথ্যাদি, যা পাঠাতে হবেঃ
১। সংক্ষিপ্ত বায়ো-ডেটা (Bio-data, Curriculam Vita)
২। কোন এলাকায় কাজ করতে চান
৩। “আমি কেন এ কাজটি পারব” – এ ধারণার উপর নিজের এক থেকে দু মিনিটের একটি অডিও বা ভিডিও।

যোগাযোগঃ
ইমেইল: [email protected]
ফোন: 01735698363, 01933322692, 01933322693
ঠিকানা: 11/C Square Tower, 36/6 Basundhara Lane, Mirpur Road, Dhaka 1205

Address

Dept. Of Biomedical Physics And Technology, University Of Dhaka
Dhaka
DHAKA-1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801735698363

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Telemedicine Programme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka University Telemedicine Programme:

Shortcuts

Share

Nearby clinics