Mindful Insights

Mindful Insights Your trusted partner in mental health and well-being.

We provide professional psychological services, including telecounseling, workshops, and individualized support for issues like depression, anxiety, trauma, stress, OCD, and more.

ঘরে বসে মানসিক স্বাস্থ্যসেবা নিন।আমরা বিশ্বাস করি, সুস্থ মনের অধিকার সবার!আপনার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। আমরা আছি...
26/08/2026

ঘরে বসে মানসিক স্বাস্থ্যসেবা নিন।

আমরা বিশ্বাস করি, সুস্থ মনের অধিকার সবার!
আপনার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। আমরা আছি আপনার পাশে।

Mindful Insights এর সেবার বৈশিষ্ট্যসমূহ:

★বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী দ্বারা পরিচালিত: আমাদের সেবাগুলো বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীদের দ্বারা প্রদান করা হয়, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর অভিজ্ঞতা এবং জ্ঞান রাখেন।

★ব্যক্তিগতকৃত সেবা: প্রতিটি ক্লায়েন্টের চাহিদা ও সমস্যার ভিত্তিতে সেবা প্রদান করা হয়, যাতে তাদের জন্য সেরা সমাধান নিশ্চিত হয়।

★অনলাইন সেবার সুবিধা: ঘরে বসেই নিরাপদ ও গোপনীয় অনলাইন সেবার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারবেন।

★গোপনীয়তা নিশ্চিতকরণ: ক্লায়েন্টদের ব্যক্তিগত তথ্য ও সেশনগুলো সর্বদা গোপন রাখা হয়।

★সহজ পেমেন্ট সিস্টেম: বিকাশের মাধ্যমে দ্রুত ও সহজে পেমেন্ট করা যায়।

★সহজ যোগাযোগ: হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

আমাদের সেবাসমূহ:
★OCD
★Panic Disorder
★Depression
★Trauma Management
★Anxiety Management
★Anger Management
★Stress Management
★ Personality Disorder
★Interpersonal Relationship
★Couple Counseling
★Time Management
★Relaxation
★Mindfulness
★CBT & DBT

📌 টাকা প্রদান: বিকাশ বা নগরের মাধ্যমে।
বিকাশ / নগদ: 01774848960 (পার্সোনাল)

আজই আমাদের সাথে যুক্ত হয়ে মানসিক শান্তির পথে এগিয়ে যান।

যোগাযোগ করুন:
What's up : 01774848960
অথবা আমাদের Facebook পেইজে ইনবক্স করুন!

Mindful Insights-এ আমরা আছি আপনার মানসিক সুস্থতার জন্য 🌿

25/08/2026

যেটা আপনার কাছে ১০০% সত্য—সেটা কি সত্যিই বাস্তব?

Delusion এমন এক ধরনের দৃঢ় ভুল বিশ্বাস, যেখানে বাস্তবতার বিপরীত প্রমাণ থাকলেও ব্যক্তি সেই বিশ্বাস থেকে সহজে সরে আসতে পারেন না।

#মনোবিজ্ঞান #মানসিকস্বাস্থ্য

আজ আপনার স্ট্রেস লেভেল কত❓০ থেকে ১০-এর মধ্যে একটি সংখ্যা কমেন্ট করুন 👇০ = একদম স্ট্রেস নেই১০ = প্রচণ্ড স্ট্রেস          ...
20/08/2026

আজ আপনার স্ট্রেস লেভেল কত❓

০ থেকে ১০-এর মধ্যে একটি সংখ্যা কমেন্ট করুন 👇
০ = একদম স্ট্রেস নেই
১০ = প্রচণ্ড স্ট্রেস

#মানসিকস্বাস্থ্য #স্ট্রেস #স্ট্রেসম্যানেজমেন্ট

OCD মানেই কি পরিষ্কার-পরিচ্ছন্নতার নেশা❓অনেকেই মনে করেন, কেউ বারবার হাত ধোয়, জিনিসপত্র পরিষ্কার করে বা জীবাণুর ভয় পায়—তা...
19/08/2026

OCD মানেই কি পরিষ্কার-পরিচ্ছন্নতার নেশা❓

অনেকেই মনে করেন, কেউ বারবার হাত ধোয়, জিনিসপত্র পরিষ্কার করে বা জীবাণুর ভয় পায়—তাহলেই তার OCD আছে। কিন্তু OCD শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয়।

OCD-তে মূল বিষয় হলো অনিচ্ছাকৃত ও বারবার ফিরে আসা চিন্তা (Obsession) এবং সেই চিন্তার অস্বস্তি কমাতে বারবার কোনো কাজ করার তাগিদ (Compulsion)।

যেমন—
🔹 বারবার মনে হওয়া, “দরজাটা কি সত্যিই লক করেছি?”
🔹 বারবার চেক করা
🔹 কারও ক্ষতি করে ফেলব—এমন অনিচ্ছাকৃত ভয়
🔹 ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সন্দেহ ও বারবার নিশ্চিত হওয়ার চেষ্টা
🔹 নিজের যৌনতা বা সম্পর্ক নিয়ে বারবার সন্দেহ করা
🔹 নির্দিষ্ট সংখ্যা বা নিয়ম মেনে কাজ না করলে অস্বস্তি হওয়া
🔹 বারবার হাত ধোয়া বা পরিষ্কার করা

তাই শুধু বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন হলেই OCD নয়।

আবার OCD-তে থাকা মানুষও সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সমস্যায় ভুগবেন—এমনটাও নয়।

OCD হলো এমন একটি মানসিক সমস্যা, যেখানে অনিচ্ছাকৃত চিন্তা ও পুনরাবৃত্তিমূলক আচরণ ব্যক্তির দৈনন্দিন জীবন, কাজ বা মানসিক শান্তিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

OCD সম্পর্কে ভুল ধারণা নয়, সঠিক তথ্য জানুন।

13/08/2026
12/08/2026

পর্যাপ্ত ঘুমের পরও যদি অতিরিক্ত ঘুম পায়, দিনের বেলায় ঘুমিয়ে পড়েন বা দীর্ঘ ঘুমের পরও সতেজ না লাগে—তাহলে এর পেছনে থাকতে পারে Hypersomnolence Disorder।

এই ভিডিওতে এর লক্ষণ ও প্রয়োজনীয় বিষয়গুলো সহজভাবে আলোচনা করেছি।

10/08/2026

02/08/2026

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা তিনটি কাজ করতে পারেন।

#ডিপ্রেশন #মানসিক_সমস্যা #কাউন্সেলিং #মানসিক_সমস্যার_সমাধান

Depression থেকে সুস্থ হওয়া কি সম্ভব?হ্যাঁ, সম্ভব।অনেকেই মনে করেন, ডিপ্রেশন একবার হলে আর কখনো ভালো হওয়া যায় না। কিন্তু বা...
01/08/2026

Depression থেকে সুস্থ হওয়া কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব।

অনেকেই মনে করেন, ডিপ্রেশন একবার হলে আর কখনো ভালো হওয়া যায় না। কিন্তু বাস্তবতা হলো—ডিপ্রেশন একটি চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা।

সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে অনেক মানুষই আবার স্বাভাবিক জীবনে ফিরে যান, কাজে মনোযোগ দিতে পারেন, সম্পর্কগুলো গুছিয়ে নিতে পারেন এবং জীবনকে নতুনভাবে উপভোগ করতে শুরু করেন।

সুস্থ হওয়ার পথে যা সাহায্য করতে পারে:
✅ একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নেওয়া
✅ প্রয়োজন অনুযায়ী সাইকোথেরাপি ও চিকিৎসা গ্রহণ করা
✅ নিয়মিত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন
✅ কাছের মানুষের সমর্থন গ্রহণ করা
✅ ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যাওয়া

মনে রাখবেন, ডিপ্রেশন থেকে সুস্থ হওয়া একটি যাত্রা, কোনো দৌড় নয়। কারও দ্রুত উন্নতি হয়, কারও একটু বেশি সময় লাগে। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের সুস্থতার পথেই এগিয়ে যান।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি দীর্ঘদিন ধরে মন খারাপ, আগের মতো কিছুতেই ভালো না লাগা, অতিরিক্ত ক্লান্তি, আশাহীনতা বা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে একজন যোগ্য মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে কথা বলুন।

কারণ, ডিপ্রেশন শেষ কথা নয়—সঠিক সহায়তা পেলে সুস্থ হওয়া সম্ভব।

#ডিপ্রেশন #মানসিক_স্বাস্থ্য

Address

Dhaka

Opening Hours

Monday 07:00 - 00:00
Tuesday 07:00 - 00:00
Wednesday 07:00 - 00:00
Thursday 07:00 - 00:00
Friday 07:00 - 00:00
Saturday 07:30 - 00:00
Sunday 07:00 - 00:00

Alerts

Be the first to know and let us send you an email when Mindful Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mindful Insights:

Shortcuts

Share