29/08/2026
মৎস্য খামারে সফলতার অন্যতম চাবিকাঠি হলো পুকুরের পানির সঠিক গুণাগুণ বজায় রাখা, যার মধ্যে pH সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুকুরের পানির আদর্শ pH মাত্রা ৬.৫ থেকে ৮.৫-এর মধ্যে থাকা উচিত। pH খুব কমে গেলে বা বেড়ে গেলে মাছ মারাত্মক চাপে ভোগে, খাবার খাওয়া কমিয়ে দেয় এবং শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া সঠিক pH-এর অভাবে পুকুরে মাছের প্রাকৃতিক খাবার ঠিকমতো তৈরি হতে পারে না এবং অ্যামোনিয়া গ্যাসের ক্ষতিকর প্রভাব বেড়ে যায়। এসময় Ecopond ডোজ অনুযায়ী প্রয়োগ করুন। তাই নিয়মিত পানি পরীক্ষা করুন এবং পানির গুণাগুণ নিয়ন্ত্রণ বা যেকোনো সমস্যায় দ্রুত একজন মৎস্য বিশেষজ্ঞ বা অ্যাকুয়া কনসালটেন্টের পরামর্শ নিন।