Reem's Mom

Directions

Reem's Mom Registered Associate Nutritionist•
Sharing my experience as a mom❤️
▶️ YouTube:

01/11/2026

প্রতিদিনের খাবারে একটা ডিম রাখতে পারলে খুব ভালো।

31/10/2026

এটা কি হয়ে গেল বলেন তো !

আজকে সারাদিন বাসায় থাকবো না তাই কিছু snack রেডি করে রেখে যাচ্ছি | বানিয়েছি এনার্জি বল আর প্যানকেক 😊
31/10/2026

আজকে সারাদিন বাসায় থাকবো না তাই কিছু snack রেডি করে রেখে যাচ্ছি | বানিয়েছি এনার্জি বল আর প্যানকেক 😊

একটা, দুটো, তিনটে কিংবা চারটে বাচ্চার মা হওয়া কখনোই ভালো প্যারেন্টিংয়ের জ্ঞান বা সচেতনতার মাপকাঠি হতে পারে না। বাচ্চার স...
30/10/2026

একটা, দুটো, তিনটে কিংবা চারটে বাচ্চার মা হওয়া কখনোই ভালো প্যারেন্টিংয়ের জ্ঞান বা সচেতনতার মাপকাঠি হতে পারে না। বাচ্চার সংখ্যা দিয়ে এটা প্রমাণ হয় না যে আপনি কতটা জানেন, কতটা সচেতন কিংবা আপনার সন্তানকে কতটা ভালোভাবে পর্যবেক্ষণ করেন।

একটা বিষয় মনে রাখা জরুরি—Parenting knowledge কোনো সন্তানের সংখ্যা গুনে অর্জন করা যায় না। এটা নির্ভর করে আপনি কতটা জানতে চান, শিখতে চান, নিজেকে পরিবর্তন করতে চান এবং নিজের সন্তানকে কতটা মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করেন তার ওপর।

এমন অনেক মানুষ আছেন, যাদের একাধিক সন্তান রয়েছে, অথচ সন্তানের সঠিক পুষ্টি, মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা, বয়স অনুযায়ী প্রয়োজন কিংবা তাদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর বিষয়ে তেমন কোনো সচেতনতা নেই। সন্তানকে নিজের ইচ্ছেমতো খাবার খাওয়ানো, হাতে ফোন বা টিভি ধরিয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া, তাদের নিয়ে বাইরে যাওয়া বা নতুন কিছু শেখানোর প্রয়োজন অনুভব না করা—এসবও কিন্তু আমাদের সমাজে খুব পরিচিত চিত্র।

অথচ কেউ যখন একটি সন্তানকে একটু বেশি সচেতনভাবে বড় করার চেষ্টা করেন, তার খাবার, পুষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে পড়াশোনা করেন, সন্তানকে পর্যবেক্ষণ করেন, তার সঙ্গে সময় কাটান, নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন—তখন অনেকের কাছ থেকেই তাঁকে নানা ধরনের কথা শুনতে হয়।

মজার ব্যাপার হলো, যারা নিজেরা কখনো এসব বিষয়ে গুরুত্ব দেননি, তাঁরাই অনেক সময় অন্যের সচেতন প্যারেন্টিং নিয়ে সবচেয়ে বেশি মন্তব্য করেন!

আরেকটা বিষয়, সন্তান না থাকলেও একজন মানুষ প্যারেন্টিং সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখতে পারেন। কারণ জ্ঞান অর্জনের জন্য মা হওয়া বাধ্যতামূলক নয়। কেউ পড়াশোনা করে, কেউ গবেষণা করে, কেউ অন্যের অভিজ্ঞতা থেকে শেখে, কেউ শিশুদের পর্যবেক্ষণ করে। আর একজন সচেতন মা প্রতিদিন নিজের সন্তানের কাছ থেকেও নতুন কিছু শেখেন।

একটি সন্তানকে সচেতনভাবে বড় করতে চাইলেও প্রতিদিন নতুন কিছু শেখার আছে। প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করার আছে। আমাদের কথা, আচরণ, অভ্যাস, রাগ, ভালোবাসা—সবকিছুই যে সন্তানের মানসিক বিকাশে প্রভাব ফেলে, সেটা বোঝার আছে।

মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়া আর সন্তানকে সচেতনভাবে মানুষ করে তোলা এক বিষয় নয়। আর ভালো প্যারেন্টিং কোনো প্রতিযোগিতা নয়, এটি প্রতিনিয়ত শেখার, বোঝার এবং নিজেকে সংশোধন করার একটি প্রক্রিয়া।

আমি কুরআন পড়তে বসলেই এই মোটা বইটা নিয়ে আসে | আর pretend করে যে এটা ও কুরআন পড়ছে | আমার খুব বেশি করে মনে হয় যে বাচ্চা...
30/10/2026

আমি কুরআন পড়তে বসলেই এই মোটা বইটা নিয়ে আসে | আর pretend করে যে এটা ও কুরআন পড়ছে | আমার খুব বেশি করে মনে হয় যে বাচ্চাদের কিছু শেখাতে হলে সেটা আগে আমাদের করতে হবে | ওর জন্য একটা আরবি বইয়ের ব্যবস্থা করতে হবে , কি বলেন আপনারা?

30/10/2026

পটি ট্রেনিং করতে গিয়ে আমার মনে হচ্ছে, কিছু ছোট ছোট জিনিস বেশ কাজে আসতে পারে। 😊

পটি কাছাকাছি কোথাও রাখলে বাচ্চার জন্য সহজ হয়। পটি করলে বেশি কিছু না করে শুধু “Good job!” বলেও একটু উৎসাহ দেওয়া যায়।

শুধু ও নিজে থেকে বলবে—এটার অপেক্ষা না করে মাঝে মাঝে মনে করিয়ে দিতে পারেন, বিশেষ করে বাইরে বের হওয়ার আগে একবার বসিয়ে নিলে ভালো হয়।

আবার কিছু বাচ্চা পটি করার সময় একটু privacy পছন্দ করে, তাই একা থাকতে চাইলে সেই space-টাও দেওয়া যেতে পারে।

বাইরে যাওয়ার সময় ন্যাপিতে ফিরিয়ে দেওয়ার বদলে একটা ছোট travel potty সঙ্গে রাখা যায়। এতে ধীরে ধীরে বাইরে থাকলেও পটি করার অভ্যাসটা তৈরি হয়।

আর পটিতে বসিয়ে বই বা অন্য কিছু দিয়ে অনেকক্ষণ ব্যস্ত না রাখাই হয়তো ভালো—পটি করাটাই যেন মূল ব্যাপার থাকে।

প্রতিটা বাচ্চাই অবশ্য আলাদা—তাই যেটা আপনার বাচ্চার জন্য কাজ করে, সেটাই best। 😊

29/10/2026

আমাদের বাসায় পিঠা উৎসব ছিল ! 2- ডিশ পার্টি করেছি আর সেটার vlog ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি !

না! আজকে ব্রেকফাস্টে কিছুই বানাতে ইচ্ছে করলো না !তাই এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট ! Reem একদমই টমেটো খায় না তারপরও ওর প...
29/10/2026

না! আজকে ব্রেকফাস্টে কিছুই বানাতে ইচ্ছে করলো না !তাই এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট ! Reem একদমই টমেটো খায় না তারপরও ওর প্লেটে দিয়েছি আর আমিও একই রকম নিয়েছি | আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি | আজকের এই সিম্পল ব্রেকফাস্ট টাও শেয়ার করলাম কারণ সব সময় আমাদের যে কিছু বানাতেই হবে এমন না !

29/10/2026

গতকালের পোস্টে অনেকেই পজিটিভ মন্তব্য করেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। ❤️

হ্যাঁ, বাচ্চারা ঘর এলোমেলো করেছিল। তবে সাধারণত খেলা শেষ হলে আমি রীমকে নিয়ে টয়গুলো গুছিয়ে রাখি এবং ওকে tidy up করতে বলি। যদিও ওর বয়স এখনো এমন হয়নি যে খুব ভালোভাবে সবকিছু গুছিয়ে রাখতে পারবে, তবুও অন্তত ও বুঝতে শিখছে যে খেলা শেষ হলে খেলনাগুলো গুছিয়ে রাখতে হয়। আলহামদুলিল্লাহ, ওরা সবাই এই ব্যাপারটা ভালোই জানে।

আমার মনে হয়, বাচ্চারা যত ছোটই হোক, ঘর গোছানোর সময় ওদেরও সঙ্গে রাখা উচিত। হয়তো ওরা গুছানোর বদলে আরও এলোমেলো করবে, হয়তো আমাদের কাজটা আবার নতুন করে করতে হবে। কিন্তু এভাবেই একদিন শিখবে!

গতকাল ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছিল, আর সারাদিন অতিথি আপ্যায়ন করে আমি নিজেও খুব ক্লান্ত ছিলাম। তাই বাচ্চাদের আর ডাকিনি। সবাই ঘুমিয়ে পড়ার পর রাতে একাই সব পরিষ্কার করেছি।

আমি প্রতিনিয়ত চেষ্টা করি বাচ্চাদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখতে। ওদের খেলতে দেওয়া, আনন্দ করতে দেওয়া আর একই সঙ্গে ভালো অভ্যাস শেখানো—দুটোই গুরুত্বপূর্ণ। আমি চাই না আমার বাচ্চা শুধু ঘর নোংরা হয়ে যাবে বলে খেলতে ভয় পাক।

শিশুকে স্বাধীনতা দেওয়া মানে সীমাহীন স্বাধীনতা দেওয়া নয়। আর শৃঙ্খলা শেখানো মানে তার আনন্দটুকু কেড়ে নেওয়াও নয়।

গতকাল বাসায় অতিথি এসেছিলেন, সঙ্গে ছোট ছোট বাচ্চারাও ছিল। রীম তাদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে ওরা আমার রুমের পুরো খেলনার...
28/10/2026

গতকাল বাসায় অতিথি এসেছিলেন, সঙ্গে ছোট ছোট বাচ্চারাও ছিল। রীম তাদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে ওরা আমার রুমের পুরো খেলনার স্টোরেজ বের করে একাকার করে ফেলেছে! 😅 যে খেলনাগুলো আমি খুব যত্ন করে রোটেশনের জন্য গুছিয়ে রাখতাম, ওরা সেগুলোর সবই বের করে ফেলেছে। সারাদিন রান্নাঘরে কাজ করে যখন রুমে ঢুকলাম, তখনকার অবস্থা দেখে বুঝতেই পারছেন! 🙈

সত্যি বলতে, আমি ভীষণ ক্লান্ত ছিলাম। এতগুলো খেলনা আবার গুছিয়ে রাখার মতো শক্তি তখন আর ছিল না। কিন্তু তারপরও ওদের খেলতে দেখে আমার ভালো লাগছিল। কারণ, বাচ্চারা তো এমনই! ওরা খেলবে, আনন্দ করবে, খেলতে গিয়ে ঘর এলোমেলো করবে। আর স্ক্রিনের সামনে বসে থাকার বদলে যদি খেলতে গিয়ে ঘর নোংরা করে, তাহলে সেটা পরিষ্কার করতে আমার তেমন আপত্তি নেই।

একটা কথা কাল খুব মনে হচ্ছিল। আমরা বড়রা সারা দিন খাওয়াদাওয়া করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। খেতে খেতে কত থালাবাসন জমিয়েছি, ঘর নোংরা করেছি। তারপর সেই রান্নাঘর আর ঘরবাড়ি পরিষ্কার করতে আমাদের প্রায় দুই ঘণ্টা লেগেছে। কিন্তু আমরা তো আনন্দ করেছি, নিজেদের মতো সময় কাটিয়েছি বলেই এত কিছু হয়েছে।

তাহলে বাচ্চাদের কাছ থেকে আমরা কী আশা করি? ওরা খেলবে, আনন্দ করবে, আর ঘর একদম পরিপাটি থাকবে—এটা কি আসলেই সম্ভব?

আমরা বড়রা আনন্দ করতে গিয়ে ঘর নোংরা করলে সেটা স্বাভাবিক। অথচ বাচ্চারা আনন্দ করতে গিয়ে খেলনা ছড়িয়ে ফেললে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। কিন্তু ওদের আনন্দের প্রকাশটাও তো এমনই হওয়ার কথা! ❤️

কাল আমি খুব ক্লান্ত ছিলাম। তারপরও সবকিছু গুছিয়েছি। তবে গুছানোর সময় মনে মনে একটাই কথা ভাবছিলাম—ঘরটা এলোমেলো হয়েছে ঠিকই, কিন্তু বাচ্চাগুলো মন খুলে খেলেছে, আনন্দ করেছে। আর ছোটবেলায় তো এটাই করার কথা, তাই না?

ঘর আবার গুছিয়ে নেওয়া যাবে, খেলনাগুলো আবার আগের জায়গায় রাখা যাবে। সব সময় ঘর পরিপাটি রাখার চেয়ে বাচ্চাদের একটা সুন্দর, আনন্দময় শৈশব দেওয়াটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়?

Address

Manchester

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reem's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Sponsored

Share

Category